সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২৫ পূর্বাহ্ণ

সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৫ 126 ভিউ
আগামী ২০৩৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। তবে সেই বিশ্বকাপের সময় সৌদি আরবের কোথাও কোনো ধরণের অ্যালকোহল বিক্রি বা গ্রহণের অনুমতি দেওয়া হবে না। বলেই জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স খালিদ বলেন, 'বর্তমানে আমরা অ্যালকোহলের অনুমতি দিচ্ছি না। অ্যালকোহল ছাড়াও আনন্দ উপভোগ করা সম্ভব—এটি বাধ্যতামূলক নয়। আপনি যদি সৌদি আরব ছাড়ার পর পান করতে চান, সেটি আপনার ব্যাপার, তবে আমাদের দেশে বর্তমানে অ্যালকোহলের কোনো সুযোগ নেই।' কাতার বিশ্বকাপের আগেও অ্যালকোহল বিক্রির অনুমতি নিয়ে বিতর্ক হয়েছিল। প্রথমে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে

তা বাতিল করা হয়। তবে ভক্তরা নির্দিষ্ট 'ফ্যান জোন' ও হোটেলের বারে অ্যালকোহল পান করতে পেরেছিলেন। কাতার বিশ্বকাপের মতো সৌদি আরবেও কি হোটেলগুলিতে মদ পাওয়া যাবে কিনা জানতে চান এলবিসির সাংবাদিক। জবাবে প্রিন্স খালিদ স্পষ্টভাবে বলেন, 'না, এখানে একেবারেই অ্যালকোহলের অনুমতি নেই।' সৌদি আরবের সংস্কৃতির বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের এই রাষ্ট্রদূত বলেন, "আমাদের আবহাওয়ার মতোই, সৌদি আরবও 'শুষ্ক' দেশ। প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত, তবে আমাদের সংস্কৃতি বদলানোর ইচ্ছা নেই।" মধ্যপ্রাচ্যের দেশটিতে সমলিঙ্গের সম্পর্কও অবৈধ এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না। এই প্রসঙ্গে প্রিন্স খালিদ বলেছেন, 'আমরা সবাইকে স্বাগত জানাবো। এটি শুধুমাত্র সৌদি আরবের ইভেন্ট নয়,

এটি বিশ্বকাপ, তাই আমরা যে কেউ আসতে চাইলে তাকে স্বাগত জানাতে চাই।' সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, তারা 'স্পোর্টসওয়াশিং' করছে—অর্থাৎ, মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষতির ইমেজ ঢাকার জন্য ক্রীড়াক্ষেত্রে বিপুল বিনিয়োগ করছে। সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করা হলে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার