শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে গত বছরের তুলনায় এবার তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯৪তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরিত্রিয়া। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগের বছর ১০১তম। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত শুক্রবার সূচকটি প্রকাশ করা হয়। সূচকে প্রকাশিত তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো ছিল ২০০৬ সালে, ৬৮তম। সবচেয়ে তলানিতে ছিল ২০২১ সালে, ১০৮তম। সূচকে সিঙ্গাপুর

শীর্ষে এ বছরের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত বছরের সূচকেও শীর্ষে ছিল সিঙ্গাপুর। সূচকে দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ– ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন রয়েছে চতুর্থ অবস্থানে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এ ছাড়া পঞ্চম অবস্থানে থাকা নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভ্রমণ করতে

পারেন। সূচকে ষষ্ঠ অবস্থানে থাকা যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। আফগানিস্তান সবচেয়ে নিচে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯৯তম অবস্থান নিয়ে সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৫টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (৯৮তম), ইরাক (৯৭তম) এবং পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়া (৯৬তম)। নেপাল ও লিবিয়া রয়েছে ৯৫তম অবস্থানে। বাংলাদেশের ঠিক ওপরে ৯৩তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। সুদানের অবস্থান ৯২তম। ইরান ও শ্রীলঙ্কা রয়েছে ৯১তম অবস্থানে। ৯০তম অবস্থানে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদান। সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে মালদ্বীপ ৫৩তম, ভারত ৭৭তম ও ভুটান ৮৪তম অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়