গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
ইসরাইলের একের পর এক আগ্রাসনে বিধ্বস্ত গাজা। তার ওপর আবার গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরাইলের এক মন্ত্রী। আজ বুধবার (৩০ জুলাই) দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন বলেন, হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ঘোষণা দিয়েছে, ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশ দুটি চলতি বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একইসঙ্গে সৌদি আরব, মিসর, কাতার ও আরব লিগের সমর্থনে একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে হামাসকে গাজার শাসন ত্যাগ করতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। তবে ইসরাইল বরাবরের মতোই ফিলিস্তিন রাষ্ট্রের

স্বীকৃতিকে ‘হামাসকে পুরস্কার দেওয়া’ বলেই নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে ‘হামাসের পশুতুল্য সন্ত্রাসের স্বীকৃতি’ হিসেবে উল্লেখ করেছেন। সরকারি সম্প্রচারমাধ্যম কান-এ জিভ এলকিন বলেন, হামাস যদি যুদ্ধবিরতির আলোচনাকে বিলম্বিত করে, তাহলে ইসরাইল একটি চূড়ান্ত সময়সীমা দিয়ে তাদের চাপের মুখে ফেলতে পারে। তিনি বলেন, আমাদের শত্রুর জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হলো ভূখণ্ড হারানো। হামাসকে যদি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, তারা যদি আমাদের সঙ্গে লড়তে থাকে, তাহলে তারা যে ভূমি হারাবে তা আর কখনও ফিরে পাবে না। এটা হবে চাপ প্রয়োগের বিশাল এক হাতিয়ার। এদিকে, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টি ও অনাহারে আরও সাতজনের

মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই বছর বয়সি এক শিশুকন্যাও রয়েছে। শিশুটির বাবা সালাহ আল-ঘারাবলি রয়টার্সকে বলেছেন, আমার ছোট্ট মেয়ে মেক্কা অপুষ্টিতে মারা গেছে। চিকিৎসকরা বলেছিলেন, বিশেষ এক ধরনের দুধ খাওয়াতে হবে, কিন্তু সেই দুধই ছিল না। যুদ্ধ শুরুর পর অপুষ্টি ও খাদ্যাভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। এদের মধ্যে ৮৯ জনই শিশু। বেশিরভাগ মৃত্যু গত কয়েক সপ্তাহে হয়েছে। ইসরাইল সামরিক বাহিনী রবিবার জানায়, তারা গাজায় খাদ্য সরবরাহের পথ কিছুটা উন্মুক্ত করেছে। কিছু এলাকায় প্রতিদিন সাময়িক যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছাতে করিডর চালুর কথা জানানো হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (ওসিএইচএ) বলছে, এই সাময়িক বিরতির প্রথম দুই দিনে গাজায় কিছুটা ত্রাণ প্রবেশ করেছে। তবে

এখনও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। হামাসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তরের প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য করেননি। অতীতে হামাস এ ধরনের আহ্বান প্রত্যাখ্যান করেছিল। অন্যদিকে ইসরাইল গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনের বিরোধিতা করে আসছে। নেতানিয়াহু চলতি মাসে বলেছিলেন, তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান। তবে একটি স্বাধীন রাষ্ট্র ভবিষ্যতে ইসরায়েল ধ্বংসের মঞ্চ হয়ে উঠতে পারে। তাই নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরাইলের হাতেই থাকতে হবে। তার মন্ত্রিসভায় কট্টর ডানপন্থি নেতারা ফিলিস্তিনি ভূখণ্ড পুরোপুরি দখলের পক্ষে। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ মঙ্গলবার বলেছেন, গাজায় ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠা আগের চেয়ে অনেক বেশি সম্ভাবনার কাছাকাছি এবং গাজা হলো ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে

এই যুদ্ধ শুরু হয়। ইসরাইলের হিসাব অনুযায়ী, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালযয়ের হিসাব অনুসারে, জবাবে গাজায় পরিচালিত সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ হত্যা করেছে ইসরাইল ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে