সৌদিতে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪
     ৯:০৫ পূর্বাহ্ণ

সৌদিতে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ | ৯:০৫ 134 ভিউ
চলমান নিরাপত্তা অভিযানে এক সপ্তাহের মধ্যে প্রায় ২২ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই গ্রেফতারের ঘটনা গত ১০ থেকে ১৬ অক্টোবরের মধ্যে সংঘটিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২১ হাজার ৯৭১ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রদেশে একযোগে চালানো অভিযানের অংশ হিসেবে এই বিশাল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ হাজার ১৮৬ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৫ হাজার ৪২৭ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের

জন্য এবং ৩ হাজার ৩৫৮ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪২১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যা বেশি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের ৬৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩৪ শতাংশ ইয়েমেনি, বাকি ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক। বিবৃতিতে আরও জানানো হয়, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৫৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে, সৌদিতে বসবাসরত ১৮ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের

পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে গ্রেফতার হওয়া ১৫ হাজার ৭৭৫ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাদের মধ্যে ১৩ হাজার ৮৮৫ জন পুরুষ এবং ১ হাজার ৮৯০ জন নারী। ইতোমধ্যে গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ৮ হাজার ৩৭০ জনকে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ২ হাজার ৫৪ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এবং ১২ হাজার ৩৫৫ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করা ব্যক্তিদের ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেছে, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস মরু অঞ্চলের এই দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ প্রবাসীদের গ্রেফতারের খবর প্রচার করে থাকে। সূত্র : গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস