উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি। শনিবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে (নাম উল্লেখ না করে) কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, উনি বলেছেন, আটজন উপদেষ্টা নাকি করাপশনের সঙ্গে জড়িত, এই ধরণের একটা রিপোর্ট বেরিয়েছে। আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপরে আস্থা, তাদের ইনটিগ্রেটির ওপরে আমরা আস্থা রাখি।’ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুনেছি, একজন সাবেক সচিব, যদি উনি এই ধরনের কথা বলে থাকেন- সেটা উনার ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমি স্পষ্টভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে উনার নিজের। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। আব্দুস সাত্তার বলেন, জুলাই

আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তবু ব্যবস্থা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, নূরজাহান বেগমের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত? কিংবা অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া-এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেয়া যৌক্তিক কি না?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?