ভুয়া তথ্য দিয়ে ভাইরাল আনিসা, পরীক্ষায় বসতে দেবে না বোর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

ভুয়া তথ্য দিয়ে ভাইরাল আনিসা, পরীক্ষায় বসতে দেবে না বোর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিন সময় মতো কেন্দ্রে পৌঁছাতে না পেরে ঢাকার সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ। কাঁদতে কাঁদতে জানান, অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে। আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তিনি। কলেজ কেন্দ্রের সামনে আনিসার ছোটাছুটি ও কান্নার সেই ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। তাকে বাংলা প্রথমপত্র পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। নেটিজেনদের দাবি মেনে আনিসাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। একইসঙ্গে ঘটনার সত্যতা নিশ্চিতে গঠন করা হয় দুটি তদন্ত কমিটি। কিন্তু অনুসন্ধানে আনিসার দেওয়া তথ্যের সত্যতা

পায়নি তদন্ত কমিটি। সংশ্লিষ্টরা বলছেন, ঘটনা সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী সত্যতা না পাওয়ায় আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তবে সে যদি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৬৬ নম্বর পায়, তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হবে। আজ রোববার (১০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেরিতে যাওয়ায় পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রী সুযোগ পাবেন কিনা, জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ওই ছাত্রীর (আনিসা) পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তার দেওয়া তথ্যগুলো

যাচাইয়ের কাজ করা হয়েছে। সেগুলো বিবেচনা করা হচ্ছে। সে পরীক্ষা না দিয়েও পাস করতে পারে। সেক্ষেত্রে তাকে দুই পত্র (বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র) মিলিয়ে ৬৬ নম্বর পেতে হবে। তাহলে তার রেজাল্ট আসবে।’ নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব ও ঢাকা বোর্ডের দুজন কর্মকর্তা জানান, মায়ের অসুস্থতা নিয়ে আনিসা যেভাবে তথ্যগুলো দিয়েছিল, তার সত্যতা মেলে না। কর্মকর্তারা জানান, তার মা ওই হাসপাতালের নিয়মিত রোগী। সেদিন সকালে যে হঠাৎ সেখানে ভর্তি হয়েছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল; এমন তথ্যেরও সত্যতা মেলেনি। এমনকি হাসপাতালে ভর্তির যে তথ্য দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন,

‘আনিসা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। ঢাকা বোর্ড ও বাঙলা কলেজ যে তদন্ত কমিটি করেছিল, তারা আমাদের কাছে হাসপাতালে ভর্তির স্লিপসহ কিছু তথ্য-উপাত্ত চেয়েছিল। আমরা সেগুলো আনিসার কাছ থেকে নিয়ে কমিটিকে দিয়েছিলাম ‘ তিনি আরও বলেন, ‘এখন শিক্ষার্থী যদি ভুয়া স্লিপ এনে দেয়, তাহলেও তো আমাদের কিছু করার নেই। সেটার সত্যতা তদন্ত কমিটি যাচাই করেছে। যতদূর জেনেছি, ঘটনার সত্যতা না পাওয়ায় বোর্ড তার আর পরীক্ষা নিচ্ছে না। এখন যে উপায়টা আছে, তা হলো দুই পত্র মিলিয়ে ৬৬ নম্বর পেলে পাস ধরা হয়। সেক্ষেত্রে বাংলা দ্বিতীয়পত্রে আনিসা ৬৬ পেলে এবং বাকি সব বিষয়ে পাস করলে; সে পাস করে যাবে।’ এ নিয়ে পরীক্ষার্থী

আনিসা আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার ও তার পরিবারের যে দুটি মোবাইল ফোন নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি বন্ধ পাওয়া যাচ্ছে। অন্যটিতে কল হলেও তা রিসিভ হয়নি। গত ২৬ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়। সেদিন সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে পরীক্ষা কেন্দ্রের সামনে আনিসার কান্নায় ভেঙে পড়ার দৃশ্য। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আনিসার খালা পরিচয় দেওয়া এক নারী জানান, আনিসার বাবা মারা গেছেন। মা পরীক্ষার দিন সকালে স্ট্রোক করেছেন। পরিবারে আর কেউ না থাকায় পরীক্ষা দিতে আসার প্রস্তুতি নেওয়া আনিসা কেন্দ্রে না এসে অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটে

গিয়েছিলেন। সেজন্য পরীক্ষার কেন্দ্রে আসতে দেরি হয়েছে। যাচাই ছাড়াই তখন এমন তথ্য ও ছবি-ভিডিও শেয়ার করতে শুরু করেন নেটিজেনরা। সেসময় অনেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর আর কেন্দ্রে প্রবেশের সুযোগ না রাখার নিয়মের সমালোচনা করেন। অনেকে আবার মানবিক দিক বিবেচনায় আনিসার পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানান। তখন সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!