গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
গাজীপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় গাজীপুর চৌরাস্তা থেকে শহরের প্রধান রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েন। জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি হোম সিগন্যাল পার হয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তেই ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ

লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিনের সঙ্গের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। সহকারী স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, রেলক্রসিংয়ের গুমটি ঘরে কর্মরত মাস্টার রফিউদ্দিন তার পয়েন্টস ম্যানদের সিগন্যাল পরিবর্তনের দায়িত্ব দেন। পয়েন্টস ম্যান দুই নম্বর লাইনের পরিবর্তে এক নম্বর লাইনের পয়েন্টস খুলে দেয়। এতে ট্রেনটি মিটার গেজের এক নম্বর লাইনে প্রবেশ করতে গিয়ে ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এদিকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচুতি হওয়ার পর স্টেশনের তিন নাম্বার লাইনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনটির যে বগিগুলো লাইনচ্যুত হয়নি সেগুলোকে বিচ্ছিন্ন করে মৌচাকের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে ওই

লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। এতে ট্রেন চলাচলের কোনো বিঘ্ন হবে না। ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা হয়নি। রাজবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা