অল্পস্বল্প গাঁজা সেবনে মিলবে ছাড়! ট্রাম্পই তা চাইছেন? ঘনিষ্ঠ মহলে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে জল্পনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

অল্পস্বল্প গাঁজা সেবনে মিলবে ছাড়! ট্রাম্পই তা চাইছেন? ঘনিষ্ঠ মহলে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে জল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
গাঁজা সেবনে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাববেন তিনি। কিন্তু গদিতে বসার সাত মাস পরেও এখনও এই ধরনের কোনও সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ রকম সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে বলেই দাবি হোয়াইট হাউসের একাংশের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিজেই চান, যাতে অল্পবয়সিরা অল্পস্বল্প গাঁজা সেবন করতে পারেন। ঘনিষ্ঠ মহলে সে কথা বলেওছেন তিনি। একটি ঘরোয়া অনুষ্ঠানে বিষয়টি নিয়ে নিজের মতামত দিয়েছেন ট্রাম্প। সেখানে উপস্থিত থাকা দু’জনের বক্তব্য, ‘ট্রাম্প বলেছেন, গাঁজা সেবনে কড়াকড়ি শিথিল করার বিষয়টি দেখতে হবে। এটা আমরা করব।’ আমেরিকার ফেডেরাল আইন অনুযায়ী, গাঁজা ‘শিডিউল ১’ তালিকার মাদক। সেই তালিকায় হেরোইনও আছে। রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের ভাবনা, গাঁজাকে

‘শিডিউল ৩’ তালিকাভুক্ত করা। সে ক্ষেত্রে গাঁজা সেবনে কড়াকড়ি অনেকটাই শিথিল হবে। ফেডেরাল আইনে নিষিদ্ধ হলেও, সে দেশের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গাঁজা নিয়ে ততটাও কড়াকড়ি নেই। ফলে গাঁজা ‘শিডিউল ৩’ তালিকাভুক্ত হলে ভবিষ্যতে আরও অনেক অঙ্গরাজ্যই সে পথে হাঁটতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেরই দাবি, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, ফ্লরিডায় এ নিয়ে ভোটাভুটি হলে তিনি গাঁজা সেবনের পক্ষেই ভোট দেবেন। হোয়াইট হাউসের একাংশের মত, গাঁজা নিয়ে কড়াকড়ি শিথিল হলে কমবয়সিদের একটা বড় অংশের সমর্থন পাবেন ট্রাম্প। আবার অন্য একটি অংশের মত, রক্ষণশীলেরা ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করবেন। বিভিন্ন মহলের মতামত সংবলিত একটি রিপোর্ট ইতিমধ্যেই চিফ অফ স্টাফ সুশি ওয়াইলসের

কাছে জমা পড়েছে। কিন্তু এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই হোয়াইট হাউস সূত্রে খবর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান