সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান হাসনাতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫
     ১০:৫৪ অপরাহ্ণ

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান হাসনাতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ১০:৫৪ 117 ভিউ
সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, গত দেড় দশকে যে জুলুম হয়েছে এবং আমি বনাম ডামি ইলেকশন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। কবর থেকে এসেও ভোট দিয়ে গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়- সেই সময় কোনো জেনারেলকে পদত্যাগ করতে দেখিনি, কোনো সচিব, কোনো ডিসিকেও পদত্যাগ করতে দেখিনি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে ৫ আগস্ট ছাত্র ও নাগরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনসিপির আয়োজনে কসবা মহিলা কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানে শহিদ

পরিবারের সদস্য, আহত যোদ্ধা সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সময়টাকে আওয়ামী জাহেলিয়াত আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, আইয়েমি জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম-খুন, হত্যা-নিপীড়ন আর নির্যাতন করত; ঠিক একইভাবে আওয়ামী লীগের আমলেও সব অপকর্ম বিদ্যমান ছিল। তিনি বলেন, ১০টি ফেরাউনকেও যদি একত্রে করা হয়, তাও হাসিনার মতো এত বড় দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনার রাজনীতির আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহাবস্থান থাকবে। যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবে

পুনর্বাসন করতে চাইবে এবং যারা ভালো আওয়ামী লীগ ও খারাপ আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন- আমরা তাদের শত্রু মনে করব। কসবা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. আশরাফুল ইসলাম সুমন, সংগঠক জিহান মাহমুদ। ইফতার মাহফিলে এনসিপির দলীয় নেতাকর্মীসহ বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!