সুযোগ পেয়েও লারার রেকর্ড কেন ভাঙলেন না, জানালেন মুল্ডার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

সুযোগ পেয়েও লারার রেকর্ড কেন ভাঙলেন না, জানালেন মুল্ডার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ইতিহাসই অপেক্ষা করছিল। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে কোয়াড্রুপল সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে ছিলেন উইয়ান মুল্ডার। ব্রায়ান লারার ২১ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে গড়া অপরাজিত ৪০০ রানের রেকর্ডটা তখন হুমকির মুখে। ঠিক তখনই অ্যান্টি ক্লাইম্যাটিক একটা কাজ করে বসলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। না, উইকেট ছুঁড়ে দিয়ে ফেরেননি। যা করলেন, সেটা আরও বেশি হতভম্ব করে দিল ক্রিকেট বিশ্বকে। তিনি ইনিংসই ঘোষণা করে বসলেন। মুল্ডার কেন এ কাজটা করলেন, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে তিনিই বিষয়টা পরিস্কার করলেন। দিনের খেলা শেষে তিনি বললেন, ‘প্রথমত, ইনিংসটা ঘোষণা করেছি, কারণ আমাদের যথেষ্ট পুঁজি চলে এসেছিল।’ ২১ বছর আগে গড়া লারার

রেকর্ডটা ভাঙা হয়নি তার। তবে তার পথে তিনি ভেঙে ফেলেছেন একাধিক রেকর্ড। ৩০০’র বেশি রানের ইনিংসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এখন তারই। এর আগে ১০০’র বেশি স্ট্রাইক রেটে ট্রিপল সেঞ্চুরি স্রেফ বীরেন্দর শেবাগের দখলে ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেন্নাই টেস্টে ক্যারিয়ার-সেরা ৩১৯ রান তিনি করেছিলেন ৩০৪ বলে, ১০৪.৯৩ স্ট্রাইক রেটে। তবে ২০০৮ সালে গড়া শেবাগের সেই রেকর্ডটাকে দুইয়ে ঠেলে দিয়ে মুল্ডার ৩৬৭ রানের অপরাজিত ইনিংসটা খেলেছেন ৩৩৪ বলে, ১০৯.৮৮ স্ট্রাইক রেটে। তাতেই আফসোসটা বেড়ে যাচ্ছে। যে গতিতে এগোচ্ছিলেন মুল্ডার, তাতে লারার রেকর্ডটা ভাঙতে তার লাগত মোটে ৩১ বল। তবে তাতে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মনোযোগই ছিল না। কেন ছিল না? দিন

শেষেই পরিস্কার করলেন তিনি। বললেন, ‘ব্রায়ান লারা একজন কিংবদন্তি। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ বা ৪০১ করেছিলেন। আর তার মতো একজনের কাছে রেকর্ডটা থাকা বিশেষ কিছু।’ রেকর্ডটা লারার কাছেই থাকুক, কোচের সঙ্গেও এ বিষয়ে আলাপ করেছিলেন মুল্ডার। তিনি বলেন, ‘শুকস (শুকরি কনরাড) এর সঙ্গেও আমি কথা বলেছি, কিংবদন্তিদের কাছেই রেকর্ডটা রাখার ব্যাপারে কথা হয়েছিল আমার। লারার কাছেই রেকর্ডটা থাকা দরকার বলে মনে হয়েছে আমাদের।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল