সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
ইউক্রেনের সুমি শহরে রোববার ভয়াবহ এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১১৭ জন। রাশিয়া এ হামলার দায় স্বীকার করলেও দাবি করছে, এটি ছিল ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের একটি বৈঠকের ওপর ‘ন্যায়সঙ্গত সামরিক হামলা’। তবে ইউক্রেন এই হামলাকে ‘সাধারণ মানুষের ওপর চালানো পরিকল্পিত বর্বরতা’ বলে আখ্যা দিয়েছে।খবর রয়টার্সের। এদিক রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, তারা দুটি ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। সেখানে ইউক্রেনের সামরিক অপারেশনাল গ্রুপের বৈঠক হচ্ছিল বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, হামলাটি হয়েছে পাম সানডে-র (Palm Sunday) দিন। এ সময় অনেকেই প্রার্থনার জন্য গির্জায় যাচ্ছিলেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

এই হামলাকে ‘কেবল কাপুরুষরাই এমন কাজ করতে পারে’ বলে মন্তব্য করেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এদিকে রাশিয়ার রোববারের এই হামলার নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানি ও ইতালি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাটিকে ‘ভয়ঙ্কর’ অভিহিত করলেও বলেছেন, ‘আমি শুনেছি ওরা ভুল করেছে’। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি। ইউক্রেনের অভিযোগ প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রিই ইয়ারমাক বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে টার্গেট করছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক মহলের কাছে তথ্য তুলে ধরা হচ্ছে। রাশিয়ার প্রতিক্রিয়া এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী কেবল ‘সামরিক বা সামরিক-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দাবি করেন, ইউক্রেনীয় সেনারা সুমিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে বৈঠক

করছিল। তবে তিনি কোনো পশ্চিমা প্রতিনিধির নাম বা প্রমাণ দেননি। এটি ইউক্রেনে চলমান যুদ্ধের মাত্র একটি দিন। কিন্তু এই এক দিনেই স্পষ্ট হয়ে উঠেছে—রাশিয়া শান্তি চায়, নাকি একটি দীর্ঘায়িত সংঘর্ষের কৌশল নিয়ে এগোচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আরও বেশি প্রশ্ন উঠে যাচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকার পরিসংখ্যান: জাতিসংঘের মতে, যুদ্ধের প্রথম তিন বছরে ইউক্রেনে কমপক্ষে ১২,৬৫৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৯,৩৯২ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব