সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
মাদক ও দুর্নীতিকে সমাজের সবচেয়ে ভয়াবহ দুটি সমস্যা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মেয়েরা দেখলাম, দেখেন— সুন্দর ড্রেস পরে আছে। অথচ এদের ম্যাক্সিমাম মাদকের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আমাদের এখানে দুই ধরনের মাদক সংশ্লিষ্টতা রয়েছে— একটি সরাসরি সেবন এবং আরেকটি চোরাচালান বা বিক্রির সঙ্গে যুক্ত থাকা। এই মাদকের বিরুদ্ধে আপনাদের আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া এই সমাজ রক্ষা করা সম্ভব নয়। সাংবাদিক ও গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা লিখবেন। মানুষকে সচেতন করতে হবে। আমি বিজিবিতে দায়িত্বে থাকা অবস্থায় বলতাম— তুমি হয়তো একটা ফেনসিডিল পাচার

করছ, ১০০ টাকা উপার্জন করছ। কিন্তু যখন তোমারই ছেলে বা আত্মীয় সেই ফেনসিডিল সেবন করবে, তখন বুঝবে তুমি কী ভুল করেছ। কারা প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, কারারক্ষীদেরও কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। এরাও যদি দুর্নীতিতে জড়ায়, তবে শুধু ‘স্যার’ বলেই পার পাওয়া যাবে না—বরং এখন ডাবল শাস্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, এই সমাজে যারা নেশা করছে কিংবা বিক্রি করছে, তাদের চেয়ে বড় অপরাধী তারা, যারা দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ দুর্নীতি সমাজের ভিত নষ্ট করে দেয়। উপদেষ্টা সবাইকে মাদকবিরোধী লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এটা শুধু সরকারের কাজ না, এটা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান