সুনামগঞ্জে চেয়ারম্যান ও ইউপি সদস্য গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

সুনামগঞ্জে চেয়ারম্যান ও ইউপি সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
সুনামগঞ্জের দোয়ারাবাজারের সাবেক ইউপি চেয়ারম্যান ও জামালগঞ্জের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোরে ছাতক পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দ্রুত বিচার আইনের মামলার এজাহার নামীয় আসামি ও অপর একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে

ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ,উপজেলা কৃষক লীগের সহ সভাপতি রিয়াছত আলীকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতার আইনে দায়ের কৃত একটি মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান ওসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য