সিলেটের ডিসির বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

সিলেটের ডিসির বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
সিলেটের জেলা প্রশাসক (ডিসি)-এর বিরুদ্ধে বিএনপির নেতা এম এ মালেকের মনোনয়ন বৈধতা দিতে প্রায় ১০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগটি ঘিরে সিলেটসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী এম এ মালেকের মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিলে তা বৈধ করতেই এই বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলছেন—একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ কতটা সত্য এবং এর পেছনে কারা জড়িত। এ বিষয়ে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া

যায়নি। একইভাবে অভিযুক্ত বিএনপি নেতা এম এ মালেকও অভিযোগটি অস্বীকার করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগ সত্য প্রমাণিত হলে এটি শুধু প্রশাসনিক দুর্নীতির ঘটনা নয়, বরং পুরো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এমন গুরুতর অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি। দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত না হলে জনমনে বিভ্রান্তি বাড়বে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা আরও দুর্বল হয়ে পড়বে। এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা। সিলেট-৩

আসনে বিএনপির এম এ মালেকের মনোনয়ন ইতোমধ্যে স্থগিত রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও সাধারণ জনগণের একটি বড় অংশ ওই মনোনয়ন সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে, বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ প্রার্থীর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষায় এ ধরনের অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান নিষ্পত্তি এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে