সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ |
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিএস গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। সে অবস্থান পাল্টে এবার প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল জো বাইডেন প্রশাসন। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন এইচটিএস-এর সঙ্গে সরাসরি যোগাযোগের বিস্তারিত আলোচনা করবেন না বলে সংবাদিকদের জানান। তবে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষে গ্রুপটিকে তার আচরণ এবং কীভাবে একটি ক্রান্তিকালে শাসন করতে চায় সে সম্পর্কে বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বলেন, “হ্যাঁ, আমরা এইচটিএস এবং অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করেছি।” তিনি আরো যোগ করেন, “সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হলো: আমরা চাই তারা সফল হোক এবং আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত।” জর্ডানে আলোচনায় সিরিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এতে অংশ নেওয়া আটটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা নিশ্চিত করতে চান যে, সিরিয়া একীভূত হবে এবং সাম্প্রদায়িক বিষয়ে বিভক্ত হবে না। শনিবার সিরিয়ার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-গোলানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে কোনো কথা বলেননি। তবে তিনি জানান, দামেস্কের নতুন কর্তৃপক্ষ পশ্চিমা দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলের পর গত ৮ ডিসেম্বর দামেস্ক দখলে নেয়

সিরিয়ার বিদ্রোহীরা। ওইদিনই বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে যান। এর মধ্যদিয়ে তার ২৪ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল–বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এদিকে, সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহর সামরিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। বাশার আল-আসাদের পতনের পর এই রুটটি বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি। তবে সশস্ত্র গোষ্ঠীটি নতুন পথ খোঁজার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও প্রত্যাশা করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু