সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ভবনগুলো রাজধানীর পশ্চিমে অবস্থিত মাজেহ ও কুদসাইয়ার উপকণ্ঠে অবস্থিত। ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, দামেস্কে হামলার লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর এবং অন্যান্য সম্পদ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা। প্রসঙ্গত, ইসরাইল বহু বছর ধরে সিরিয়ায় ইরান-সংযুক্ত লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ চালাচ্ছে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজার যুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরাইলি ভূখণ্ডে হামলার

পর থেকে এই ধরনের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। মূলত সিরিয়ায় অবস্থানরত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডাররা মাজেহ এলাকায় বসবাস করেন। সাম্প্রতিক ইসরাইলি হামলায় সেখানে গোষ্ঠীগুলোর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়