ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ October, ২০২৫

ব্রিকসের ব্যাংকে সদস্যপদ পেতে চীনের সমর্থন চায় পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৫ |
ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর সদস্যপদ পেতে চীনের সমর্থন চেয়েছে পাকিস্তান। একই সঙ্গে কৃষি, শিল্প, খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধি করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসলামাবাদ। ওয়াশিংটনে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও চীনের উপ-অর্থমন্ত্রী লিয়াও মিনের বৈঠকে এ আলোচনা হয়। শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনের সমর্থন চায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি। বিবৃতিতে বলা হয়েছে, ‌‘অর্থমন্ত্রী আওরঙ্গজেব এনডিবি-তে পাকিস্তানের সদস্যপদের জন্য চীনের সমর্থন চান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, শিল্প ও খনিজসহ গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানান।’ ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ

উদ্যোগে প্রতিষ্ঠিত এনডিবি একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গঠিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) এনডিবিতে ৫৮২ মিলিয়ন ডলারের মূলধনী শেয়ার ক্রয়ের অনুমোদন দেয়, যার মধ্যে ১১৬ মিলিয়ন ডলার পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত হয়। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত এনডিবিতে পাকিস্তানের সদস্যপদ অনুমোদন করে ইসিসি এবং মোট ৫,৮৮২টি মূলধনী শেয়ার কেনার অনুমোদন দেয়, যার পরিমাণ ৫৮২ মিলিয়ন ডলার। পাকিস্তান গত বছরের নভেম্বরে ব্রিকসে সদস্যপদের জন্যও আবেদন করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ