কিংবদন্তি অভিনেত্রী মধুমতী আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫

কিংবদন্তি অভিনেত্রী মধুমতী আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ |
বলিউডের বরেণ্য অভিনেত্রী এবং জনপ্রিয় নৃত্যশিল্পী মধুমতী বুধবার (১৫ অক্টোবর) ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পিঙ্কভিলা এবং হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। মধুমতী বুধবার ঘুমের মধ্যেই মারা যান। এদিন বিকালে বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মধুমতীর প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলার মতো তারকারা শোক প্রকাশ করেছেন। অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল, ফলে তার অসংখ্য ছাত্রছাত্রীরাও শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। ক্যারিয়ার জীবনে তিনি ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো স্বর্ণযুগের তারকাদের

সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তার নৃত্যশৈলীর জন্যও ছিল বিপুল খ্যাতি। চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি সুপরিচিত ছিলেন এবং প্রায়শই সোনালী যুগের কিংবদন্তি পারফর্মার হেলেনের সঙ্গে তার তুলনা করা হতো। ‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’ এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। ১৯৩৮ সালে জন্মগ্রহণ করা মধুমতী ১৯৫৭ সালে মারাঠি সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার যাত্রা শুরু করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং তিনি ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরির মতো নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার