ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ
পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়
শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪: প্রশ্নবিদ্ধ নতুন নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা
সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো
টাকা দেওয়ার কথা বলে আমবাগানে নিয়ে শিশুকে ধর্ষণ
নাটোরের লালপুরে টাকা দেওয়ার কথা বলে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেছে আলতাফ হোসেন নামে এক যুবক। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিলমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলতাফ হোসেন (২৬) উপজেলার বিলমাড়িয়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে আলতাফ হোসেন টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ির পাশের আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের লোকজনকে জানালে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত আলতাফকে আটক করে রাখেন।
খবর পেয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা হয়েছে।



