সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দিল কানাডা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দিল কানাডা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
কানাডা ঘোষণা করেছে যে তারা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম সরিয়ে দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা পুনর্গঠনে কাজ করছে, যা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যক্রমে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে আমরা সিরিয়ার জনগণের পাশে আছি। উল্লেখ্য, বাশার আল-আসাদের ক্ষমতায় থাকাকালীন ২০১২ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫

সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল সিরিয়ায় সফর করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে