ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ
বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ
সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস
সিরিজ হারে আরও পেছাল বাংলাদেশ
ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই এই সিরিজে ভরাডুবির ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অবনতি হয়েছে বাংলাদেশের।
দুই টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর এখন টেবিলের সাত নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। অথচ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর চতুর্থ স্থানে উঠে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পরই ছয়ে নেমে যায় বাংলাদেশ। আর কানপুর টেস্টে হারের পর আরও এক ধাপ পিছিয়ে সাতে নেমে যেতে হলো।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আট ম্যাচের মধ্যে তিনটি জিতে বাংলাদেশের পয়েন্টের শতাংশ ৩৪.৩৮। এদিকে বাংলাদেশকে সিরিজ হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল ভারত। তাদের পয়েন্টের শতাংশ ৭৪.২৪।
দুই
নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। এর ফলে এক বা দুই নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ভারতের।
নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। এর ফলে এক বা দুই নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ভারতের।