ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর
ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন
হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ
ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন
ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন আটক
সাভারে নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার, আটক ১
সাভারে শান্তনা (২৫) নামের এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি নার্সারির ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নয়ন নামের এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি এলাকাবাসী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত
মাথা ও হাত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অপরদিকে সাভারের বিভিন্ন এলাকা থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।