সাবেক এমপি সেলিম-কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫
     ৫:১৪ অপরাহ্ণ

সাবেক এমপি সেলিম-কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ৫:১৪ 114 ভিউ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য কামারুল আরেফিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে কামারুল আরেফিনের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। গত ২০ মে কুষ্টিয়ার সিনিয়র স্পেশাল জজ ছুমিয়া খানমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদক সূত্রে জানা গেছে, গত ২০ মে সাবেক দুই সংসদ সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করা হয়। সেখানে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ থেকে পলায়নের চেষ্টা করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত আবশ্যক। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আরেকটি আবেদনে কামারুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ চাওয়া হয়। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান কামারুল আরেফিন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা