সাধারণ সভায় প্রশ্নের মুখে এনসিপির কয়েক জ্যেষ্ঠ নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫
     ৫:০৯ পূর্বাহ্ণ

সাধারণ সভায় প্রশ্নের মুখে এনসিপির কয়েক জ্যেষ্ঠ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৫:০৯ 117 ভিউ
দলের সাধারণ সভায় নানা প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনেক নেতা। সভায় নবগঠিত দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে বিতর্কিত কাজে জড়ানো, অজানা উৎস থেকে আর্থিক সহায়তা নেওয়া, দলের চেয়ে ব্যক্তির ভাবমূর্তিকে বড় করে তুলে ধরার অভিযোগ ওঠে। মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বেশ সমালোচনার মুখে পড়েন। দলীয় কার্যক্রমের চেয়ে নিজের নির্বাচনী তৎপরতায় জড়িয়ে পড়ায় আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকেও জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো হয়। রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বেলা ৩টা থেকে টানা ১১ ঘণ্টা চলা এনসিপির তৃতীয় সাধারণ সভায় এসব ঘটনা ঘটে। এনসিপি সূত্র জানিয়েছে, ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২০৩

জন সভায় অংশ দেন। আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আখতার হোসেনের সঞ্চালনায় সভায় সিদ্ধান্ত হয়েছে, ১০ থেকে ১২ সদস্যের উচ্চক্ষমতার ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন হবে। কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ এলে তা ওই কমিটি তদন্ত করবে। প্রয়োজনে দলীয় আহ্বায়কের পদও স্থগিত করতে পারবে কমিটি। আগামী তিন মাস এনসিপি নেতারা নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবেন। এ সময়ের মধ্যে কেউ নির্বাচনী এলাকায় প্রচার কিংবা শোডাউন করলে শাস্তি পেতে হবে। আগামী তিন মাস দলের সাংগঠনিক বিস্তারে সবাইকে করতে হবে আত্মনিয়োগ। এ সময়ের মধ্যে জেলা-উপজেলা কমিটি গঠনে সক্রিয় হতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে আহ্বায়ক পদ পেতে সর্বনিম্ন বয়স হতে হবে ৪০ বছর।

সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪ জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। জেলা কমিটি হবে ৩১ থেকে ৫১ সদস্যের, উপজেলা কমিটির আকার হবে ২১ থেকে ৪১ সদস্যের। কমিটিগুলো অঞ্চলের মুখ্য সংগঠক ও সদস্য সচিবের সইয়ে অনুমোদিত হবে। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নাগরিক কমিটির সদস্যদের নিয়ে আপাতত জেলা-উপজেলা কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ আমলে নির্যাতিত অন্য দলের নেতাকর্মী আসতে চাইলে নেওয়া হবে। তবে আওয়ামী লীগের হয়ে যারা অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলেন, খারাপ হিসেবে পরিচিত– এমন কাউকে নেওয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের বয়স ৩০ বছরের কম। জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স কেন কমপক্ষে ৪০ হতে হবে– এমন প্রশ্নে দলটির জ্যেষ্ঠ

যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সবাই মনে করছে, এনসিপি ৩০ বছরের কম বয়সীদের দল। সব বয়সের মানুষকে যুক্ত করতে বা অভিজ্ঞদের উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ২টার দিকে সভা শেষে যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কারবিষয়ক প্রস্তাব প্রণয়ন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর নীতি গ্রহণে সরকারকে দাবি জানানোর বিষয়গুলো সভায় গুরুত্ব পেয়েছে। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা, ভারতে ওয়াক্‌ফ আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানোর বিষয়েও আলোচনা হয়েছে। জুলাই গণহত্যার

বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভায় সমালোচনার মুখে পড়েন ছাত্রলীগ ছেড়ে শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র-জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে আলোচিত হওয়া সারজিস আলম। তিনি ঈদের আগে নিজ এলাকা পঞ্চগড়ে ৪০০ গাড়ির বহর নিয়ে শোডাউন করে সমালোচিত হন। সভা সূত্র জানিয়েছে, এনসিপি নেতারা প্রশ্ন তোলেন, সারজিস কীভাবে লাখ লাখ টাকা খরচ করে শোডাউন করছেন। আত্মপক্ষ সমর্থন করে সারজিস বলেন, ‘আমি নিজেই শোডাউনের বিপক্ষে। তবে পঞ্চগড়ের মতো প্রত্যন্ত এলাকার রাজনৈতিক বাস্তবতায় শোডাউন করতে হয়েছে। মামাতো, ফুফাতো ভাই ও একজন ফুফার আর্থিক সহযোগিতায় গাড়িবহর নিয়ে শোডাউন করেছি। ৪০টি গাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু অনেকে গাড়ি

নিয়ে আসায় সংখ্যা বেড়েছে।’ সভায় আরেক নেতা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে। এগুলো ‘ডিফেন্ড’ করতে গিয়ে সবাইকে দুর্নামের ভাগীদার হতে হচ্ছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে আত্মপ্রচার ও সরকারি কাজ থেকে কমিশন আদায়ের অভিযোগ করা হচ্ছে। তিনি নাগরিক কমিটিতেও ছিলেন না, অভ্যুত্থানেও সমন্বয়ক পর্যায়ের কেউ ছিলেন না। তবু এনসিপিতে কীভাবে বড় পদ পেলেন? এর জবাবে সভায় তানভীর বলেন, ‘আমি সরাসরি না থাকলেও আন্দোলনে সহায়তা করেছি।’ সভা সূত্র জানিয়েছে, সারজিসের জবাবে অন্য নেতারা সন্তুষ্ট হলেও তানভীরের বক্তব্য গ্রহণ করা হয়নি। সভায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, প্রেস সচিব মাহফুজুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও

কথা হয়। আরিফুল ইসলাম আদীব বলেন, ‘সভায় ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, দলের রাজনীতির কথা বলেছি। সবাইকেই জবাবদিহির আওতায় থাকতে হবে– এ কথা সবাই বলেছি।’ যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীম্পাল্লী ডেভিড রাজু বলেন, ‘নির্বাচন নিয়ে কথা হয়নি। তবে আমরা এনসিপিও নির্বাচনের পক্ষে। আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক