হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয়ের উপায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫

হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয়ের উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ |
বিশ্বের অনেক মানুষ নানা কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তবে মূলত বার্তা পাঠানো এবং গ্রহণের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না যে, এই প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জনও সম্ভব। ঘরে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান কিংবা স্টিকার বিক্রি করে ভালো আয় করা যায়। এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি স্মার্টফোন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এ বিষয়ক একটি প্রতিবেদন সম্প্রতি ফ্রি-ক্যাশ প্রকাশ করেছে। তাহলে জেনে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপ থেকে আয় করার কিছু উপায়। ১. পণ্য ও সেবা বিক্রি এই পদ্ধতিতে পণ্য বা সেবা বিক্রি করার প্রস্তাব দিতে হয়। আপনি যদি কোন পণ্য বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে কাজ করেন, তাহলে গ্রাহক পাওয়ার সম্ভাবনা

থাকে। হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনটি সহজে পণ্য বা সেবা বিক্রি করতে সহায়তা করে। প্রথমে একটি ক্যাটালগ তৈরি করে পণ্যগুলো ভার্চুয়ালি উপস্থাপন করুন এবং গ্রাহকদের কাছে পৌঁছান। ২. টিউটরিং আপনার যদি বিশেষ কোন দক্ষতা থাকে, তাহলে সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যদের শিখিয়ে আয় করা সম্ভব। আপনি একজন ব্যক্তি বা গ্রুপকে কোনো বিষয়ে শিক্ষা দিতে পারেন। হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবা ব্যবহার করে পৃথিবীজুড়ে শিক্ষার্থী সংগ্রহ করতে পারবেন এবং তাদের টিউটরিং সেবা দিতে পারবেন। ৩. অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্পন্সর কনটেন্ট আপনার যদি নিজস্ব কোনো পণ্য বা ব্যবসা না থাকে, তবুও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বিশেষ লিঙ্ক বা ডিসকাউন্ট কোড শেয়ার করলে,

যেখান থেকে আপনার বন্ধু বা পরিচিতি কেনাকাটা করলে, আপনি কমিশন পাবেন। ৪. অনলাইন ইভেন্ট হোস্টিং হোয়াটসঅ্যাপ দিয়ে অনলাইন ইভেন্ট আয়োজন করা খুবই সহজ। বর্তমানে সবাই অনলাইনে ইভেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী, তাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি বিভিন্ন সোশ্যাল ইভেন্ট হোস্ট করতে পারেন। ৫. একটি কমিউনিটি তৈরি করা হোয়াটসঅ্যাপে একটি কমিউনিটি তৈরি করলে সেটি লাভজনক হতে পারে। আপনি সেখানে নিয়মিত সভা বা নিউজলেটার শেয়ার করতে পারেন, এবং কিছুটা সদস্যপদ ফি রেখে একটি নির্দিষ্ট দলের মধ্যে কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি "বুক ক্লাব" কমিউনিটি তৈরি করা যেতে পারে যেখানে বইপ্রেমীরা একত্রিত হবে। ৬. পেইড নিউজলেটার আপনার যদি কোন বিশেষ বিষয়ে দক্ষতা থাকে, তবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই বিষয়টি

শেয়ার করে পেইড নিউজলেটার চালু করতে পারেন। এখনকার সময়ে পেইড নিউজলেটার অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ৭. হোয়াটসঅ্যাপে স্টিকার বিক্রি হোয়াটসঅ্যাপের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল স্টিকার ব্যবহার করা, যা চ্যাটিংকে আরও প্রাণবন্ত করে তোলে। আপনি পপ স্টুডিও বা অন্যান্য টুল ব্যবহার করে স্টিকার ডিজাইন করতে পারেন এবং সেগুলি ইটিএসওয়াই-এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট