সাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪

সাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ |
সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। মঙ্গলবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তবে এর লক্ষ্যস্থল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। চলতি অক্টোবর মাসে দেশে এখন পর্যন্ত স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি বৃষ্টি হয়েছে বলেই আবহাওয়াবিদেরা জানাচ্ছেন। একটি নিম্নচাপের ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কার কথা মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল আবহাওয়া অফিস। সোমবার সকালে দেওয়া আবহাওয়ার বার্তায় বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক

বলেন, লঘুচাপটি আগামীকাল নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব আগামীকাল থেকে নয়; বরং বুধবার থেকে অনুভূত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে এর প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে বলে জানান আবহাওয়াবিদ নাজমুল হক। তিনি বলেন, ‘নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পরই এর গতিপ্রকৃতি বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যতটুকু ধারণা করা হচ্ছে, তাতে এর সম্ভাব্য অতিক্রমস্থল হতে পারে ভারতের ওডিশা বা পশ্চিমবঙ্গের উপকূল। তবে এখনই নিশ্চিত করে বলাটা দুরূহ যে এটি বাংলাদেশের দিকেও আসবে না। আগামীকাল নিম্নচাপ সৃষ্টির পরই আসলে এ বিষয়ে একটা ধারণা করা যেতে পারে।’ কয়েক দিনের বৃষ্টির পর রোববার থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর

প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। গত ২৪ ঘণ্টায় দেখা গেছে, মাত্র দুটি স্টেশনে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়, ১ মিলিমিটার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের