সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
পবিত্র ওমরাহ পালনের জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন দেশের অন্যতম শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের জার্সিতে সবশেষ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করেন। সেখানে দেখা যায় জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা যায়। এসময় ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন তিনি। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার

আন্দোলনের মুখে ‘নিরাপত্তা শঙ্কায়’ তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেও পরে তাকে ফিরে যেতে হয়। এদিকে সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের রাখা হয়নি তাকে। জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ তাই এখন একেবারেই অনিশ্চিত। প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়া এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সাকিবের নীরব ভূমিকায় থাকায় ক্ষুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমীরা। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। সবমিলিয়ে এখন একপ্রকার ‘নির্বাসনেই’ রয়েছেন একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই