সাকিবকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মুস্তাফিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মুস্তাফিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শুক্রবার (২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাতেই হয়েছে রেকর্ড। টি২০তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সবধরনের টি২০ মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলকের পৌঁছেছিলেন সাকিব আল হাসান। তারপরে এই কীর্তি গড়লেন মুস্তাফিজ। এই মাইলফলকে পৌঁছাতে মুস্তাফিজ খেলেছেন মোট ৩১৫টি ম্যাচ। তবে বাংলাদেশের হয়ে টি২০তে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসানই। ৪৬৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫০৭। অনেক বছর ধরেই টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা বনে গেছেন মোস্তাফিজ। পৃথিবীর প্রায় সব টি-টোয়েন্টি লিগেই দেখা যায় তাকে।

কয়েকদিন আগে আইএল টি২০তেও দারুণ ছন্দে ছিলেন ফিজ। সেই ছন্দ ধরে রেখে বিপিএলে এসে ১১তম বোলার হিসেবে নিলেন টি২০ ক্যারিয়ারের ৪০০তম উইকেট। মুস্তাফিজের আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়া সাকিব আল হাসান স্বীকৃত টি২০তে ৪৬৮ ম্যাচে নিয়েছেন ৫০৭ উইকেট। এদিকে টি২০;র ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের অবস্থান পাঁচ নম্বরে। মুস্তাফিজুর রহমান আছেন সেরা দশে। এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে ৬৮৫টি উইকেট নিয়েছেন তিনি। ৬৩১টি উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। টি২০তে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে অবস্থান আরেক ক্যারিবীয় তারকা সুনীল নারিনের। তার ঝুঁলিতে রয়েছে ৬০৮টি উইকেট। আর ৫৭০

উইকেট নিয়ে চার নম্বরে আছেন প্রোটিয়া লেগ-স্পিনার ইমরান তাহির। স্বীকৃত টি২০তে ৩১৫তম ম্যাচে এসে ৪০০ উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট। পেসারদের মধ্যে মোস্তাফিজই সবচেয়ে দ্রুত ৪০০ উইকেট নিলেন। এক্ষেত্রে তিনি টপকে গেছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে। ৩৩৫ বলে ৪০০ উইকেট নিয়েছিলেন এই পেসার। সবমিলিয়ে স্বীকৃত টি২০তে দ্বিতীয় দ্রুততম ৪০০ উইকেট নিয়েছেন ফিজ। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার কীর্তিটি ছোঁয়ার পথে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে, যিনি এই মাইলফলকে পৌঁছাতে ৩২০ ম্যাচ খেলেছিলেন। এই তালিকায় সবার উপরে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ২৮৯ ম্যাচেই ৪০০ উইকেট নিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার