ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত
বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক
মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ
৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা
কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা তদন্তে টাস্ক ফোর্স গঠন
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনা তদন্তে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। বুধবার চার সদস্যের টাস্কফোর্স গঠন করে পরিপত্র জারি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এক আদেশের প্রেক্ষিতে এই টাস্কফোর্স গঠন করা হলো।
জননিরাপত্তা বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, টাস্কফোর্স যথাযথ আইন ও বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করবে।
এতে আরও বলা হয়, টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো তথা পিআইবির প্রধানকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। অন্য তিন সদস্য হলেন- পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়), অপরাধ তদন্ত বিভাগ তথা
সিআইডির প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়)।
সিআইডির প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়)।



