সরেনি বানের পানি, নদী ভাঙনে দিশেহারা মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪
     ৮:২৬ পূর্বাহ্ণ

আরও খবর

নাইকো কেলেঙ্কারি: তারেক মামুনের কারণে টেংরাটিলায় বিলিয়ন ডলারের গ্যাস ক্ষতি

নাইকোর বিরুদ্ধে জয়: বিএনপি–জামায়াতের ঘুষের রাজনীতির আন্তর্জাতিক দণ্ড

বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানের

গণভোটে সরকারি প্রচারণা ও রিট পিটিশন ১২০১/২০২৬: আইন লঙ্ঘন নাকি নজির? বিতর্কের মধ্যেই ‘হ্যাঁ’ ভোটের জয়

নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’র সাথে তুলনা করে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট

১৬ কোটি টাকা নিয়ে ভুয়া কাগজ! প্রেস সচিবের ভাইয়ের ধোঁকায় এখন নিঃস্ব ডা. শাহরিয়ার

নৌকা প্রতীক ছাড়া নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা।

সরেনি বানের পানি, নদী ভাঙনে দিশেহারা মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:২৬ 155 ভিউ
নোয়াখালীতে ভয়াবহ বন্যার এক মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। অধিকাংশ এলাকা থেকে এখনও সরেনি পানি। ডুবে আছে খোদ জেলা শহর মাইজদীর নিচু এলাকা। এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও জমে আছে পানি। অন্যদিকে, বন্যায় কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর (স্লুইসগেট) ভেঙে যাওয়ায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। একের পর এক বিলীন হচ্ছে উপকূলীয় এলাকা। গতকাল সোমবার নোয়াখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। ১০ লাখের বেশি মানুষ সরাসরি পানিবন্দি। কোম্পানীগঞ্জের মুছাপুরের কৃষক আব্দুর রব বলেন, ঘরবাড়ি হারানোর ভয়ে রাতে ঘুমাতে পারি না। মনে হয়, এই বুঝি সব ভেঙে নিয়ে গেল। নদীর বাঁক ধীরে ধীরে বেড়িবাঁধের দিকে এগিয়ে যাচ্ছে। জেগে ওঠা চর

খনন করে নদীর গতিপথ পরিবর্তন করা হলে পানির স্রোত আর এদিকে থাকবে না। নোয়াখালীর উন্নয়ন কর্মী নুরুল আলম মাসুদ বলেন, পুকুর এবং দিঘি ছিল এই অঞ্চলের প্রধান অভিযোজন কৌশল। সরকারি সব দিঘি প্রায় বেহাত হয়ে গেছে। ইউনিয়ন পর্যায়ে সব জলমহালের ইজারা বাতিল এবং জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত সব খাল ও খালপাড়ের বরাদ্দ বাতিল করতে হবে। এ ছাড়া কৃষি ও মৎস্য-ডেইরি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ায় এককালের সমৃদ্ধ জনপদ এখন অনেকটা সর্বনাশের পথে। এমন সংকটময় পরিস্থিতিতে নোয়াখালীর উপকূলীয় এলাকায় ছুটে গেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সকাল থেকে তিনি বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত

মানুষের সঙ্গে কথা বলেছেন। পানি কেন সরছে না, কমানোর উপায় কী, নদীভাঙন রোধে করণীয় কী– এসব বিষয়ে গণশুনানি করে পরামর্শ নিয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানিতে আসা অনেক সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, নোয়াখালীর বহু এলাকায় গাছপালা পড়ে গেছে। কয়েক দশকে গড়ে তোলা রাস্তাঘাট নিশ্চিহ্ন হয়ে গেছে। ফসলি জমি স্থায়ী জলাশয়ে রূপ নিয়েছে। গবাদি পশুগুলো খুব সস্তায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে মানুষ। যারা খামার বাঁচাতে পেরেছেন, তারাও গরুর খাবারের জোগান দিতে গিয়ে সমস্যায় আছেন। হাঁস-মুরগি, গরু-ছাগল পালনের সুযোগ দীর্ঘস্থায়ীভাবে বন্ধ হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, এ জেলাজুড়ে একসময় প্রচুর খাল ছিল,

যা ছিল পানি ধারণের প্রাচীন উপায়। খালগুলো দিয়ে সেই বৃষ্টির পানি নদী হয়ে সমুদ্রে চলে যেত। কিন্তু দশকের পর দশক ধরে খালগুলো ভরাট করে বাড়িঘর-দোকানপাট তোলা হয়েছে। কোথাও কোথাও খাল ভরাট করে রাস্তা তৈরি হয়েছে। খালের দুই দিক আটকে বানানো হয়েছে মাছের খামার। নানা শ্রেণিপেশার মানুষ এভাবে একে একে তুলে ধরেন সমস্যা-অভিযোগ। সবার কথা শুনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরু হবে। ধানি জমি সুরক্ষার উদ্যোগ নেওয়া হবে এবং বন্যাদুর্গতদের দুর্দশা লাঘবে কাজ চলছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে। তিনি আরও বলেন, ভাঙন ও নোনাপানি ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে

স্থানীয়দের মতামত নিয়ে তা বাস্তবায়ন করা হবে। আজ জনগণ যেসব পরামর্শ দিলেন, তা বিবেচনা করা হবে। এর আগে কোম্পানীগঞ্জের মুছাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রেগুলেটর ও জনতার বাজারের ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপদেষ্টা। তিনি বলেন, সারাদেশে নদী থেকে অবাধে বালু উত্তোলন দস্যুতায় পরিণত হয়েছে। বালুখেকোদের এ দস্যুতা এখনই রুখতে হবে। বালু উত্তোলনকারীদের নিবৃত করে সরকারিভাবে নদী ড্রেজিং করার বিষয়টি ভাবা হচ্ছে। এখানে নোনাপানির আগ্রাসন ঠেকাতে মুছাপুরে রেগুলেটর লাগবে উল্লেখ করে পানিসম্পদ উপদেষ্টা বলেন, রেগুলেটর দিনে দিনে তৈরি করা সম্ভব নয়। এটার একটা প্রক্রিয়া আছে। আমরা যদি দ্রুত গতিতেও রেগুলেটর নির্মাণ করতে চাই, তাও দুই থেকে তিন

বছর সময় লাগবে। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমিন ফয়সালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। নদী দখলদার উচ্ছেদে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ কুমিল্লা প্রতিনিধি জানান, সারাদেশের নদনদী থেকে চিহ্নিত ৬৬ হাজার দখলদার মুক্ত করতে দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি গতকাল সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর ভাঙা বাঁধ পরিদর্শনে এসে এ কথা জানান। উপদেষ্টা বলেন, সব জেলা প্রশাসকের প্রতি অনুশাসন থাকবে যেন নদনদী ও খালবিল দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে

উচ্ছেদ কার্যক্রম শুরু করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাইকো কেলেঙ্কারি: তারেক মামুনের কারণে টেংরাটিলায় বিলিয়ন ডলারের গ্যাস ক্ষতি নাইকোর বিরুদ্ধে জয়: বিএনপি–জামায়াতের ঘুষের রাজনীতির আন্তর্জাতিক দণ্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বমুখী সংকট, ভাষার মাস ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ দেননি শেখ হাসিনা’—জয়ের দাবির পক্ষে জোরালো যুক্তি বার্গম্যানের চট্টগ্রাম বন্দর কার জন্য? এনসিটি ইস্যুতে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় দায় গণভোটে সরকারি প্রচারণা ও রিট পিটিশন ১২০১/২০২৬: আইন লঙ্ঘন নাকি নজির? বিতর্কের মধ্যেই ‘হ্যাঁ’ ভোটের জয় ভোটের অধিকার যদি থাকবেই, তবে পছন্দমতো দিতে পারি না কেন? বিনা চিকিৎসায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতা আব্দুর রহমান মিয়া’র মৃত্যু নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’র সাথে তুলনা করে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের সমাধান কী যৌন নিপীড়ক এপস্টেইনের নতুন নথি প্রকাশ, আবার এল ট্রাম্প, গেটস, মাস্কদের নাম ভ্রমণে কঠোর নীতিমালা, পর্যটন শিল্পে ধসের শঙ্কায় আমেরিকা আইস সংস্কার ইস্যুতে সরকার শাটডাউনের হুমকি ডেমোক্র্যাটদের ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে নভেম্বরে আমেরিকার বাণিজ্য ঘাটতি বেড়ে ৫৬.৮ বিলিয়ন ডলার ১৬ কোটি টাকা নিয়ে ভুয়া কাগজ! প্রেস সচিবের ভাইয়ের ধোঁকায় এখন নিঃস্ব ডা. শাহরিয়ার তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৪২ জনের প্রাণহানি : ঠান্ডায় নিউইয়র্কে ১০ জনের মৃত্যু নৌকা প্রতীক ছাড়া নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। ‘দায়মুক্তি’ শীর্ষক নাইকোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শেখ হাসিনা, ক্ষতিপূরণ মিললো ৪২ মিলিয়ন ডলার