‘বাংলাদেশে কেন জন্ম নিলাম? এটা অভিশাপ’—গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে এক অসহায় বাবর্চির আর্তনাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬

‘বাংলাদেশে কেন জন্ম নিলাম? এটা অভিশাপ’—গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে এক অসহায় বাবর্চির আর্তনাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক, কনকনে শীতের সকালে খালি পায়ে ঠাণ্ডা পানিতে দাঁড়িয়ে কাজ করছেন তিনি। কিন্তু এই হাড়কাঁপানো শীতের কষ্টকেও ছাপিয়ে গেছে জীবিকার খরচ যোগানোর যন্ত্রণা। গ্যাসের সিলিন্ডারের লাগামহীন দাম বৃদ্ধিতে দিশেহারা এক বয়স্ক হোটেল বাবুর্চির আক্ষেপের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ক্ষোভ আর হতাশায় তিনি প্রশ্ন তুলেছেন, “বাংলাদেশে কেন জন্ম নিলাম? এটা একটা অভিশাপ।” ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চরম হতাশায় ওই ব্যক্তি বলছিলেন, বর্তমানে এলপিজি গ্যাসের কোনো নির্দিষ্ট দাম নেই। যে যার মতো পারছে দাম হাঁকাচ্ছে। তিনি বলেন, “গ্যাস হইছে ২২০০, ২৩০০, ২৫০০—যার তেই যা লইতে পারে। এটা একটা অভিশাপ, এই দেশ আমাদের অভিশাপ।” ক্ষুদ্র এই ব্যবসায়ী জানান, একটি গ্যাসের সিলিন্ডারে মাত্র

৭ থেকে ৮ ঘণ্টা রান্না করা যায়। অথচ এর জন্য গুনতে হচ্ছে ২৫০০ টাকা পর্যন্ত। ব্যবসার পরিস্থিতি তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকান ভাড়া আছে, পানির বিল, কারেন্টের বিল, কর্মচারীর বেতন আছে। এটার (ব্যবসার) ভিতরে কি আছে এমন? একি মগের মুল্লুকে পইড়া গেছি নাকি আল্লাহই জানে।” শীতের সকালে ঠাণ্ডা পানিতে কাজ করার কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ঠাণ্ডা দিয়া কাজ করতেছি, পানির মধ্যে কাজ করতেছি আর গ্যাসের লাইগা টাকা দিতাছি।” ভিডিওর শেষ অংশে তিনি অত্যন্ত আক্ষেপের সুরে ভিডিও ধারণকারীকে ভিডিও করতে নিষেধ করেন। সাধারণ মানুষের দুর্দশা দেখার বা শোনার মতো কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, “আমগো পক্ষে

কেউ কথা বলেন না ভাই, ভিডিও কইরেন না। আমগো পক্ষে কথা বলার মতন কেউ নাই।” তার এই বুকফাটা আর্তনাদ নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে গ্যাসের দামে অরাজকতা সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করে তুলেছে, এই ভিডিওটি যেন তারই এক বাস্তব প্রতিচ্ছবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল