সম্পর্ক আরও গভীর করতে জাপান-ফিলিপাইনের অঙ্গীকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

সম্পর্ক আরও গভীর করতে জাপান-ফিলিপাইনের অঙ্গীকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
চীনের সঙ্গে ভূখণ্ড বিরোধ মোকাবিলায় নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে জাপান ও ফিলিপাইন। এর অংশ হিসেবে দুই দেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর ফিলিপাইনে প্রথম সফরে এসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মঙ্গলবার বলেন, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে বলপ্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টার বিরোধিতা করে জাপান ও ফিলিপাইন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে ইশিবা জানান, উভয় নেতা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট নামে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার শুরুতে সম্মত হয়েছেন। এই চুক্তির আওতায় জাপানি সেনারা ফিলিপাইনে যৌথ মহড়ায় অংশ নিতে এলে

তাদের খাদ্য, জ্বালানি ও অন্যান্য লজিস্টিক সহায়তা প্রদান করা সম্ভব হবে। গত বছর স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির অনুমোদন ফিলিপাইন সিনেট ইতোমধ্যে দিয়েছে। এটি বর্তমানে জাপানের সংসদে অনুমোদনের অপেক্ষায়। ইশিবা আরও জানান, ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার পর্যায়ে আলোচনা শুরুর বিষয়েও আমরা সম্মত হয়েছি। ফিলিপাইন প্রেসিডেন্ট মারকোস বলেন, টোকিওর পূর্ববর্তী নিরাপত্তা সহায়তার মাধ্যমে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যকর উন্নয়ন সাধন করতে পেরেছে। তিনি দুই দেশের সম্পর্ককে ‘স্বর্ণযুগ’ বলে আখ্যায়িত করেন। বৈঠকটি অনুষ্ঠিত হলো এমন এক সময়ে যখন চীনের সঙ্গে ফিলিপাইন ও জাপানের উত্তেজনা তীব্রতর হয়েছে। দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকাগুলোতে চীন ও ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে একের পর এক

সংঘর্ষ পরিস্থিতি ঘনীভূত করছে। অপরদিকে, পূর্ব চীন সাগরে দিয়াউইউ (চীনের নাম) বা সেনকাকু (জাপানের নাম) দ্বীপপুঞ্জ ঘিরে চীনের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বিরোধ চলছে। এই দ্বীপগুলো বেইজিংয়ের দাবি থাকলেও বর্তমানে টোকিওর প্রশাসনের অধীনে রয়েছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে একটি বিরোধপূর্ণ বালুকাময় দ্বীপ নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার চীন অভিযোগ করে, তিয়েশিয়ান রিফ বা স্যান্ডি কায়-এ ছয়জন ফিলিপাইনি নাগরিক অবৈধভাবে প্রবেশ করেছেন, যা তাদের মতে চীনের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ভূখণ্ডগত বিরোধ থেকেই জাপান ও ফিলিপাইন নিজেদের মধ্যে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। অর্থনৈতিক দিক নিয়েও বৈঠকে আলোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব নিয়ে উদ্বেগ

প্রকাশ করেন জাপানি প্রধানমন্ত্রী। ইশিবা বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক পাল্টা শুল্ক আরোপের কারণে বৈশ্বিক অর্থনীতিতে উদ্ভূত প্রভাব নিয়ে আলোচনা করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা