সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪
     ৮:০৭ পূর্বাহ্ণ

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:০৭ 133 ভিউ
সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করেছে সমবায়ের কর্মকর্তা কর্মচারিরা। সমবায় অধিদপ্তর ও সমবায় সেক্টর হতে আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ সিন্ডিকেটের কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বিচারের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা সমবায়ী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- আইডিয়াল কোঅপারেটিভ সোসাইটি লি থেকে আবুল কাসেম, কিংশুক বহুমুখী সমবায় সমিতির লি.এর বিল্লাল লোকমান, সমবায় উন্নয়ন ফোরামের মো. মজিবুর রহমান, চেতনা বহুমুখী সমবায় সমিতির লি. এর মো. আনোয়ারুল হক, ইয়েস মাল্টিপারপাস কো. সো. লি. সাব্বির হোসেন। বক্তারা বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান হওয়ায় দেশের সব সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা হতে শুরু করেছে। বর্তমান অন্তর্বর্তী

সরকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধে বিভিন্ন পর্যায়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই আন্দোলন বা সংস্কারের কোন ছোঁয়াই লাগেনি সমবায় অধিদপ্তরে। এখনো তাদের শাসন চলছে। শেখ হাসিনা সরকারের সময়ে যে সকল কর্মকর্তাদের দিয়ে সমবায় অধিদপ্তরের প্রশাসন সাজিয়ে ছিল এখনো তারাই স্বপদে বহাল রয়েছে। সমবায় অধিদফতরের ডিজি, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) ও উপ-নিবন্ধক (প্রশাসন) এখনো তাদের পদে বহাল থেকে সীমাহীন স্বেচ্ছাচারিতার মাধ্যমে সকল সাধারণ কর্মচারীদের অতিষ্ঠ করে তুলেছেন। তারা আরও বলেন, সাধারণ সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু কজের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে বিচার করার দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ