সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিল পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিল পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনরত পুলিশের ৪০তম শিক্ষানবিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের (এসআই) সরিয়ে দিয়েছে পুলিশ। রাত ১টার দিকে পুলিশের একটি ইউনিট তাদের ওপর পানি ঢেলে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অনশনরত এসআইরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সচিবালয়ের ১নং গেটের সামনে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় অনশনে থাকা অবস্থায় তাদের সরিয়ে দেওয়া হয়। এর আগে, অব্যাহতি পাওয়া এসআই রবিউল রবি জানান, আমরা শান্তিপূর্ণ অনশন পালন করছি। কিন্তু রাত ১১টার পর থেকে এখানে পুলিশ আসে। আমাদের অনশনে তারা বাধা সৃষ্টি করছে। তারা আমাদের অনশনের এই স্থান থেকে ছত্রভঙ্গ হয়ে যেতে বলেছে। তিনি বলেন, পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) পরিচয়ে আমাদের এ বাধা দেন।

তাদের সঙ্গে এক পর্যায়ে আমাদের বাকবিতণ্ডা হয়। রবি বলেন, অনশনে আমাদের দুই সদস্য খুব অসুস্থ হয়ে পড়েছে। এই শীতে দুই দিন ধরে টানা অনশন চলছে অথচ রাষ্ট্রের কোনো গুরুত্বই নেই আমাদের নিয়ে। আমরাও তো এ দেশেরই নাগরিক, কারো সন্তান। কারো ভাই। তিনি আরও বলেন, প্রশাসন থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। কেউ বিষয়টি গুরুত্বও দিচ্ছে না। আমরা চাই এর সঠিক সমাধান হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত