সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫
     ৯:২৯ পূর্বাহ্ণ

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৯:২৯ 118 ভিউ
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কাস পার্টি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার পক্ষে তারা। এ ছাড়া দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের যুক্ত না করে স্থানীয় সরকারের হাতে রাখার মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি। পাঁচ কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে নিয়মিত আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার ঐকমত্য কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। টানা চার ঘণ্টা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর রাখার পক্ষে তার দল। প্রধানমন্ত্রীর

মেয়াদ থাকবে সর্বোচ্চ দুবার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা এমন একটি রাষ্ট্র, সমাজ ও সংবিধান চাই যেখানে ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের কারণে কোনো মানুষ বঞ্চিত হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে উল্লেখ করে জাতীয় নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি। উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের জড়িত হবার বিপক্ষে তাদের অবস্থান। এর আগে সকালে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কেবল সরকারের একক ইচ্ছার বিষয় নয়, এটি একটি জাতীয় স্বার্থের দলিল হবে। সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশন একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চায়।

জুলাই আগস্টে যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে সেই গণতন্ত্র তৈরির একটি রূপরেখা এবং বৈষম্যবিরোধী একটি সামাজিক ও সাংবিধানিক কাঠামো তৈরি তৈরি করতে চায় কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ২৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার কমিশনের ১৬৬ টি সুপারিশের মধ্যে ১২২ টির সাথে একমত হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাদবাকি ২১ টি আংশিক একমত ও ২৩ টি দ্বিমতের বিষয় নিয়ে আজ আলোচনা হয়। আলোচনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল- সরকার, রাষ্ট্রপ্রধান ও সংসদের মেয়াদ ৫ না ৪ বছর হবে, সরকারপ্রধান, দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন

কি না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স, নির্বাচন সংস্কার ব্যবস্থা ইত্যাদি। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেয়। এতে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, মাহমুদ হোসেন ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী