সংবিধান সংশোধন করেই দেশে বাকশাল কায়েম করা হয়েছিল: উপদেষ্টা হাসান আরিফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

সংবিধান সংশোধন করেই দেশে বাকশাল কায়েম করা হয়েছিল: উপদেষ্টা হাসান আরিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের কথা বললে প্রথমেই আসতে হবে সংবিধানের সংস্কারের কথা। সংবিধান সংশোধন করেই দেশে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। সেখান থেকে বের হতে হলে সংবিধান সংস্কার করতে হবে।’ আজ রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘একদলীয় বাকশালের মতো রাজনৈতিক ব্যবস্থা থেকে বহুদলীয় উদার গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য সংবিধান সংস্কার করতে হবে।’ অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনি ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার হচ্ছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফসল। এ

বিষয়ে ছাত্র-জনতারও ভূমিকা আছে।’ স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে সংস্কার হবে, তা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু করবে সরকার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল