শ্রীলংকাকে ২৪৯ রানের টার্গেট দিল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

শ্রীলংকাকে ২৪৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
কলম্বোয় দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে নিজেদের অনেকটা শুধরে নিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতয়ি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং প্রথম ম্যাচের তুলনায় ভালো হয়েছে। তবে ঠিক বড় সংগ্রহ করেছে বাংলাদেশ, তা বলা যাবে না। প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকার বিপক্ষে সফরকারীরা দাঁড় করিয়েছে মাঝারি পুঁজি। ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান। দ্বিতীয় ম্যাচ জিততে হলে লংকানদের জয়ের টার্গেট ২৪৯। ২১৮ রানে নেই ৯ উইকেট। সেখান থেকে শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আরও ৩০ রান যোগ করলেন তানজিম হাসান সাকিব। যে জুটিতে মোস্তাফিজের এক রানও নিতে হয়নি। তানজিম সাকিব ঝোড়ো ব্যাটিংয়ে একাই দলকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে। ২১ বলে

২টি করে চার-ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ২৪৯। আজ হারলে সিরিজ খোয়াতে হবে এক ম্যাচ হাতে রেখেই। বাঁচামরার দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারলো না বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন আর তাওহিদ হৃদয়ের ফিফটির পরও প্রত্যাশিত পুঁজি পায়নি টাইগাররা। আজ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওয়ানেডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করা তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ হয়েছেন। বাঁহাতি ব্যাটার সিরিজে টিকে থাকার লড়াইয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন ১১ বলে ৭ রান করেই। ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর স্লোয়ার বল

কভারে খেলতে যান তানজিদ। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের দিকে। সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু হওয়া বল দারুণভাবে গ্লাভসবন্দি করেন মেন্ডিস। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ১৪ রান করে উইকেট বিলিয়ে দিয়েছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছাকাছি মাহিশ থিকশানার হাতে ক্যাচ হন শান্ত। তবে মারকুটে ব্যাটিং করে ৪৬ বলেই ফিফটি তুলে নেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওয়ানডেতেই হাফসেঞ্চুরির দেখা পান বাঁহাতি এই ওপেনার। তবে দারুণ এক ইনিংস খেলে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন ইমন। হাসারাঙ্গার গুগলি বুঝতে

পারেননি, ডিফেন্ড করেও স্টাম্প হারান এই ওপেনার। ৬৯ বলে ৬৭ রানের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা হাঁকান ইমন। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ বলে ০ রানে আউট হয়েছিলেন। এবার ১০ বলে ৯ রান করে ফেরেন মিরাজ। ইনিংসের ২৩তম ওভারে দুশমন্থ চামিরার বলে স্কয়ার লেগ অঞ্চলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ হন মিরাজ। দলীয় ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন শামীম পাটোয়ারী। সেটও হয়েছিলেন। কিন্তু ফাঁদে পা দিয়ে বসলেন। আসিথা ফার্নান্ডোর লেগ সাইড দিয়ে বের হতে যাওয়া শর্ট ডেলিভারি ছক্কা হাঁকাতে গিয়ে ফাইন লেগে ধরা পড়লেন শামীম। ২৩ বলে ২ বাউন্ডারি

আর ১ ছক্কায় তার ব্যাট থেকে আসে ২২ রান। ১৫৯ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে অনেকটা পথ এগিয়ে নিয়েছেন জাকের আলী আর তাওহিদ হৃদয়। ৬১ বলে ৪৫ রান যোগ করেন তারা। জাকেরের এলবিডব্লিউয়ে ভাঙে এই জুটি। ৪০ বলে ২ বাউন্ডারিতে ২৪ করেন জাকের। হৃদয় ৬৮ বলে লড়াকু এক ফিফটি করেন, যা ছিল তার ক্যারিয়ারের অষ্টম। কিন্তু হৃদয়ের এই ইনিংসটি থেমে যায় রানআউটে। তানজিম সাকিবের সঙ্গে দুই রান নিতে চাইলে ভুল বোঝাবুঝি হয়, ননস্ট্রাইক এন্ড থেকে অনেকটা পথ এগিয়ে গিয়েছিলেন হৃদয়। ৬৯ বলে ২ বাউন্ডারিতে তার ইনিংসটি ছিল ৫১ রানের। হৃদয় ফেরার পর বলতে গেলে আর কোনো আশা ছিল না। হাসান

মাহমুদ (০) আর তানভীর ইসলাম (৪) দ্রুতই আউট হলে লড়াকু পুঁজি গড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। তবে তানজিম সাকিব শেষের দিকে ঝলক দেখিয়েছেন। ব্যাটারদের মতোই দায়িত্ব নিয়ে দলকে নিয়ে গেছেন সম্মানজক অবস্থানে। শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্ডো ৩৫ রানে শিকার করেন ৪টি উইকেট। আর হাসারাঙ্গার শিকার ৩টি। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, তানজিদ ৭, শান্ত ১৪, হৃদয় ৫১, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, হাসান ০, তানভির ৪, মুস্তাফিজ ০; আসিথা ৯-০-৩৫-৪, থিকশানা ৭-০-৩২-০, চামিরা ৭-০-৩৭-১, আসালাঙ্কা ৩-০-২৪-১, ওয়েলালাগে ৮-০-৩২-০, হাসারাঙ্গা ৯.৫-১-৬০-৩, কামিন্দু ২-০-১৯-০)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল