শ্রমিকলীগ নেতা হত্যা: আ.লীগ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪
     ৮:০৯ পূর্বাহ্ণ

শ্রমিকলীগ নেতা হত্যা: আ.লীগ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ৮:০৯ 196 ভিউ
লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বুলেট হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ও জেলার শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম খাঁনসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। বুধবার বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী এ রায় ঘোষনা করেন। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুন লালমনিরহাটের মহেন্দ্রনগরে একটি দরপত্র দাখিলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম বুলেটকে কুপিয়ে হত্যার করা হয়। এ ঘটনায় ১১ জনকে আসামী করে বুলেটের বাবা এনামুল হক

মাস্টার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম খাঁন, বিপুল খান ও মজিদুল খাঁন ওরফে মজিদুল চোরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। রায়ে বাকি আসামীদের বেকসুর খালাস দেয় আদালত। আমিনুল ইসলাম খাঁন সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। তিনি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ছিলেন। আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। আশরাফুল ইসলাম বুলেট হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের

পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে বুলেট হত্যা মামলার রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় হাজতে থাকা খালাসপ্রাপ্ত তিনজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তিনজন আসামী পলাতক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today