শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
তানজিদ হাসান তামিমের পর সাজঘরে ফিরলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। ১.৪ ওভারে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই বাংলাদেশ হারায় দুই ওপেনারের উইকেট। এশিয়া কাপের ১৭তম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন তিনি। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ। প্রথম ওভারে কোনো

রান স্কোর বোর্ডে তোলার আগেআ তানজিদ আউট হওয়ায়ি দল চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উত্তরণের আগেই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম। বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন