শুরু হলো নাজাতের দশক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫

শুরু হলো নাজাতের দশক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ |
আজ ২১ রমজান। শুরু হলো নাজাতের দশক। রমজানের চাঁদ দেখে আমরা সিয়ামের যে কর্মশালায় ভর্তি হয়েছিলাম, এটি তার শেষ অধিবেশন। গেল ২০ দিন আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মোন্নয়নের অনুশীলনে যারা ব্রতী ছিলেন, যারা মাওলার রহমত আর মাগফিরাত কামনায় নিরবচ্ছিন্নভাবে সাধনা করেছেন-আজ থেকে তারা মুক্তির সন্ধানে কোমর বেঁধেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যখন রমজানের শেষ ১০ রাত আসত, তখন নবি করিম (সা.) কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন। আর পরিবার-পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন। (বুখারি শরিফ-১০৫৩) নাজাতের এ দশ দিনের বেজোড় তারিখে শবেকদরের সন্ধান করতেন প্রিয় নবি (সা.)। হাদিসে পাকে এসেছে, আম্মাজন

আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেন, রমজানের শেষ দশ দিনের বেজোড় তারিখে তোমরা শবেকদর তালাশ কর। (বুখারি শরিফ) হজরত ওবাদা বিন সামেত (রা.) হুজুর (সা.)কে শবেকদর সম্পর্কে জিজ্ঞেস করলে, হুজুর (সা.) বলেন, রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজোড় রাত যথা ২১, ২৩, ২৫, ২৭, ২৯-এর রাতে শবেকদর পাওয়া যায়। যে ব্যক্তি দৃঢ়বিশ্বাসের সঙ্গে পুণ্যের আশায় এ রাতে ইবাদত-বন্দেগিতে কাটায়, তার আগের সব পাপ মুছে যায়। সে রাতে থাকে না শীত কিংবা গরম। সে রাত হয় জলমলে চাঁদনি রাত। আকাশের নক্ষত্ররাজি শয়তানকে তাড়া করার জন্য ছুটবে না সে রাতে। ভোরবেলায় সূর্য কিরণহীন হয়ে উদিত হবে যেন চর্তুদশীর পূর্ণচন্দ্ররূপে। সূর্যের

সঙ্গে সঙ্গে শয়তানের আত্মপ্রকাশ সেদিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। (আহমদ বায়হাকি) পবিত্র এ রাতে কুরআন অবতীর্ণ হয়েছে। এ রাত সম্মানিত হয়েছে কুরআনের কারণে। এ মাস সম্মানিত হয়েছে এ রাতের কারণে। এ রাত যারা খুঁজে পাবে, তারা হবে সম্মানিত। এ রাতের ফজিলত অর্জনে ইতিকাফের কোনো বিকল্প নেই। শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া (রহ.) লিখেন, ইতিকাফকারীর তুলনা হলো ওই ব্যক্তির মতো, যে এ কথা বলে কারও দরবারে হাজির হলো, আমার আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরব না। এ অবস্থায় নিষ্ঠুর ও কঠোর মানুষের অন্তরও গলে যায়। আর আল্লাহ পাক তো দয়ার সাগর। তিনি বান্দাকে ক্ষমা করার জন্য নানা বাহানা তালাশ

করতে থাকেন। যে ক্ষমা ও মুক্তির জন্য দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে চলে আসে, নিশ্চয় তাকে আল্লাহ ক্ষমা করবেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) অন্য সময়ের তুলনায় রমজানের শেষ দশকে বেশি পরিমাণ ইবাদতে এমনভাবে সচেষ্ট থাকতেন, যা অন্য সময়ে থাকতেন না। (মুসলিম, হাদিস : ২৬৭৮) এ দিনগুলোতে অনেকটা নিদ্রাবিহীন রাত পার করতেন তিনি। রাসূল (সা.) প্রথম ২০ দিন সালাত আদায় করতেন এবং ঘুমাতেন। কিন্তু শেষ ১০ দিন ঘুমাতেন না, বরং পরিধেয় বস্ত্রকে মজবুত করে বেঁধে সালাতে মনোনিবেশ করতেন। (মুসনাদে আহমাদ) তাই আমাদের উচিত, নাজাতের এ দিনগুলোকে মূল্যায়ন করা। বেশি বেশি দোয়া-দরুদ, তাওবা-ইস্তিগফার, নফল নামাজ, তারাবিহ, তাহাজ্জুদ ও

কিয়ামুল্লাইলে নিমগ্ন থাকা। শেষ দশকের মোবারক এ সময়ে পৃথিবীর যে প্রান্তের যারা শবেকদরের তালাশে আল্লাহর ঘর মসজিদের অবস্থান করছেন-আল্লাহ তাদের সঙ্গে আমরা যারা ইতিকাফে বসতে পারিনি, আমাদেরও কবুল করে নিন। সিয়ামের শিক্ষায় আমাদের জীবন ও সমাজকে আলোকিত করার তাওফিক দিন! আমিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!