শীতকালে মিষ্টি আলু কেন খাবেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ December, ২০২৪

শীতকালে মিষ্টি আলু কেন খাবেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ December, ২০২৪ |
মিষ্টি আলু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই সবজি প্রচুর পুষ্টিগুণসম্পন্ন। শীতে অনেকেই ঠন্ডা-কাশির সমস্যায় ভোগেন। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মিষ্টি আলু খেতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি, পটাশিয়াম থাকে। এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এই সময় মিষ্টি আলু খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়- রক্তে শর্করার মাত্রা ঠিক রাখবে : মিষ্টি আলুতে প্রাকৃতিক মিষ্টি থাকে। যা রক্তে শর্করার মাত্রা বজায় রাখে। এ কারণে ডায়াবেটিস রোগীরা নিয়মিত মিষ্টি আলু খেতে পারেন। তবে এটি সিদ্ধ করে খেলে বেশি পুষ্টিগুণ পাওয়া যায়।

তেল দিয়ে না ভেজে খাওয়াই ভালো। পরিপাকতন্ত্র ভালো থাকবে: মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে। তাছাড়াও মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। এতে হজম ক্ষমতাও বাড়বে। এ কারণে প্রতিদিন মিষ্টি আলু খেতে পারেন। দৃষ্টিশক্তি বাড়বে: নিয়মিত মিষ্টি আলু খেলে দৃষ্টিশক্তি বাড়বে। যদি আপনি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে অবশ্যই মিষ্টি আলু খাবেন। এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। কীভাবে খাবেন : আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। চাইলে সামান্য লবণ, আর লেবু মিশিয়েও খেতে পারেন। সকালে কিংবা সন্ধ্যায় হালকা

নাশতা হিসেবেও খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে