শাহজালালে বিশৃঙ্খলা, যাত্রীর ক্ষোভ নিয়ে মুখ খুলল বেবিচক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৫
     ৮:১১ পূর্বাহ্ণ

শাহজালালে বিশৃঙ্খলা, যাত্রীর ক্ষোভ নিয়ে মুখ খুলল বেবিচক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ৮:১১ 128 ভিউ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হট্টগোল, গালিগালাজ ও উত্তেজনাপূর্ণ আচরণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এই ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বুধবার (৪ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, গত ৩ জুন দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬ এ নিরাপত্তা টহলের সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট MH-196) এক যাত্রী মো. তুহিন আলী হঠাৎ চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের দুই প্রতিনিধি তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দিতে গেলে তিনি তাতে সহযোগিতা না করে উলটো মালামাল, পাসপোর্ট ও

মালয়েশিয়ান মুদ্রা ছুড়ে ফেলেন এবং মা-বাবা সম্পর্কেও অশালীন মন্তব্য করেন। ঘটনার সময় আশপাশে যাত্রী ও কর্মীরা জড়ো হলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে ওই বোর্ডিং ব্রিজে থাকা অন্য একটি ফ্লাইটের যাত্রীদের স্ক্যানিং কার্যক্রমও ব্যাহত হয়। পরবর্তীতে নিরাপত্তা টিম ও এয়ারলাইন্স প্রতিনিধিরা চেষ্টা করেন তাকে ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট এলাকায় নিয়ে যেতে। কিন্তু তিনি সেটিও প্রত্যাখ্যান করে গালিগালাজ করতে করতে ১ নম্বর বেল্টের দিকে চলে যান। তার আচরণ তখনও ছিল অত্যন্ত আগ্রাসী ও অস্বাভাবিক। পরে তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মো. তুহিন আলী আগেও নেশাগ্রস্ত অবস্থায় এ ধরনের আচরণ করেছেন এবং সেদিন গভীর রাতে বৃষ্টির মধ্যে

এসে তাকে নেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ভোর ৫টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। বেবিচক তাদের বিবৃতিতে জানায়, এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করেছে। তবে ঘটনার কিছু অংশ বিভ্রান্তিকরভাবে প্রচারিত হওয়ায় জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে কিছু প্রচার না করার জন্য। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ভাবমূর্তি রক্ষায় এটি জরুরি বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস