শান্তর জায়গায় টেস্ট অধিনায়ক হচ্ছেন কে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

শান্তর জায়গায় টেস্ট অধিনায়ক হচ্ছেন কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার পেছনে ‘তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্বে’ বিশ্বাসী নন বলে উল্লেখ করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে মেহেদী মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার দেওয়া হয়েছিল। শান্তর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপও করা হয়নি। এর মধ্য দিয়ে তিন অধিনায়ক যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। নাজমুল শান্ত ছিলেন টেস্ট অধিনায়ক, মেহেদী মিরাজ ওয়ানডের দায়িত্ব পেয়েছিলেন। তার আগে লিটন দাসকে দেওয়া হয়েছিল টি-২০’র নেতৃত্বভার। শান্ত টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এখন নতুন কাউকে অধিনায়ক করতে হবে বিসিবির। ওই লড়াইয়ে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন মেহেদী মিরাজ। টেস্ট ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার তিনি। ব্যাটে-বলে ভালো করছেন।

ওয়ানডের নেতৃত্ব পাওয়ায় টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বে থাকতে পারেন মিরাজ। লিটনকে রাখা হতে পারে কেবল টি-২০ ফরম্যাটে। অবশ্য লিটন দাসকেও টেস্টের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে। কারণ ওয়ানডে দলে তার জায়গা পাকা না হলেও টেস্টে রান পাচ্ছেন তিনিও। এক্ষেত্রে মিরাজকে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শান্ত টেস্ট নেতৃত্বে ভালো করছিল। এখন ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজ এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে। তবে মিরাজই এগিয়ে। অধিনায়ক হিসেবে সে যথেষ্ট ক্যাপাবল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল