শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করেছেন বাদী ফারজানা ব্রাউনিয়া। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি নিষ্পত্তির আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর মামলার বাদী উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। অনির্ধারিত সেই তারিখে তিনি আদালতে উপস্থিত হয়ে মামলার বিষয়টি আপস-মীমাংসা হয়ে গেছে বলে জবানবন্দি দেন। বিচারক তার জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য আজ দিন ধার্য করেন। এদিন বিচারক মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন একইসঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হলো বলে আদেশ দেন। গত ২৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন

করেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার যাদের আসামি করা হয়— আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান। মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা আন্দোলনে ছাত্র-ছাত্রীদের পক্ষে কথা বলায় তাকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান যতদিন পর্যন্ত

তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসেবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা হকদার। পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন। এবং তার কাছ থেকে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!