ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!
সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ
সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি
১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা
‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী
আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক
ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম
আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। আগামীকাল শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানায়, স্থানীয় সময় বেলা ২টা ২৫মিনিটে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটটি
ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। গাজার উদ্দেশে রওনা হওয়া একটি জাহাজ থেকে গত বুধবার আলোকচিত্রী শহিদুল আলমকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। এরপর তাকে ইসরায়েলের কারাগারে নেওয়া হয়। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওতে তিনি নিজেই এ কথা জানান। উল্লেখ্য, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। যেটি পরবর্তীতে সফলতায় রূপ নেয়।