ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ |
দাঁত ক্ষয় বা হারিয়ে যাওয়ার চিকিৎসায় বর্তমানে ফিলিং, ক্রাউন কিংবা ডেন্টাল ইমপ্ল্যান্টই সবচেয়ে প্রচলিত সমাধান। তবে বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত দাঁত নিজে থেকেই পুনর্গঠিত হতে পারে বা ল্যাবে তৈরি নতুন দাঁত মানুষের মুখে প্রতিস্থাপন করা সম্ভব হবে। গবেষকদের মতে, এই প্রযুক্তি সফল হলে দাঁতের চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিনের গবেষক হ্যানেলে রুওহোলা-বেকার জানান, পুনর্জননভিত্তিক (রিজেনারেটিভ) চিকিৎসা ব্যবহার করে এমন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে, যাতে কৃত্রিম ফিলিংয়ের পরিবর্তে দাঁতের ক্ষতিগ্রস্ত টিস্যু বা পুরো দাঁতই নতুন করে গজিয়ে ওঠে। তার ভাষায়, মানুষ দাঁতের চিকিৎসায় নতুন

সমাধানের জন্য প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, দাঁত শুধু খাবার চিবানোর জন্য নয়; এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। মাড়ির সংক্রমণ থেকে হৃদরোগ, শ্বাসতন্ত্রের সংক্রমণ এমনকি আলঝেইমার রোগের ঝুঁকিও বাড়তে পারে। অন্যদিকে দাঁত হারালে পুষ্টিহীনতা, সামাজিক অস্বস্তি এবং মানসিক সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। বর্তমানে ব্যবহৃত ফিলিং সাধারণত ৫ থেকে ২০ বছর পর্যন্ত কার্যকর থাকে। এরপর অনেক ক্ষেত্রেই আবার নতুন করে চিকিৎসা নিতে হয়। তাই গবেষকদের লক্ষ্য এমন প্রযুক্তি তৈরি করা, যাতে দাঁত নিজেই নিজের ক্ষতি পূরণ করতে পারে। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের রিজেনারেটিভ ডেন্টিস্ট্রির পরিচালক আনা অ্যাঞ্জেলোভা ভলপোনি বলেন, সম্পূর্ণ পরীক্ষাগারে (ল্যাবে) তৈরি দাঁত ডেন্টাল ইমপ্ল্যান্টের তুলনায় আরও টেকসই ও কার্যকর সমাধান হতে পারে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশকে শুধু মেরামত করার পরিবর্তে আমরা জৈবিকভাবে তৈরি একটি বিকল্প দাঁত ব্যবহার করতে পারি। এ লক্ষ্যে বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার করে এনামেল ও ডেন্টিন তৈরির কোষ তৈরি করতে সক্ষম হয়েছেন। পরীক্ষাগারে এসব কোষ একত্র করে দাঁতের ক্ষুদ্র অঙ্গ বা ‘টুথ অর্গানয়েড’ তৈরি করা হয়েছে, যা স্বাভাবিকভাবে এনামেল তৈরির প্রোটিন নিঃসরণ করতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে ‘জীবন্ত ফিলিং’ কিংবা সম্পূর্ণ নতুন দাঁত তৈরি করা সম্ভব হতে পারে। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকেরা পরীক্ষাগারে পূর্ণাঙ্গ দাঁত তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাদের মতে, ভবিষ্যতের ল্যাব-উৎপাদিত দাঁত ডেন্টাল ইমপ্ল্যান্টের তুলনায় আরও টেকসই ও কার্যকর হতে পারে, কারণ এতে প্রাকৃতিক

দাঁতের মতো স্নায়ু ও জীবন্ত টিস্যু থাকবে। তবে গবেষকেরা সতর্ক করে বলছেন, এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মানুষের ওপর ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবু বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে নিরাপদ ও কার্যকর পুনর্জননভিত্তিক দাঁতের চিকিৎসা বাস্তবে রূপ নেবে এবং দাঁত হারানোর প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে বড় পরিবর্তন আনবে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল