লেবাননে ইসরাইলের বিমান হামলায় শহরের মেয়রসহ নিহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪

লেবাননে ইসরাইলের বিমান হামলায় শহরের মেয়রসহ নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ |
লেবাননের দক্ষিণাঞ্চলের শহর নাবাতিয়েহর ওপর বড় পরিসরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নাবাতিয়েহর মেয়র আহমাদ কাহিলসহ মোট ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল আরাবিয়াহ। প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১১ দফা বিমান হামলায় নাবাতিয়েহ শহরের পৌরসভা ভবন ও অন্যান্য সরকারি কার্যালয়ে যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি শত্রুরা নাবাতিয়েহ পৌরসভা এবং পৌরসভার ইউনিয়নের দুটি ভবনে হামলা চালিয়েছে। এতে ৬ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা প্রাথমিক এবং উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নীচে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান

করছে। এএফপিকে নাবাতিয়েহর গভর্নর হোওয়াইদা তুর্ক বলেন, ‘এটি একটি গণহত্যার ঘটনা। নাবাতিয়েহর মেয়রসহ অন্যরা শহীদ হয়েছেন’। তিনি আরও বলেন, ‘মেয়র আহমদ কাহিল তার দলের সঙ্গে পৌরসভা ভবনে প্রতিদিনের সংকট ব্যবস্থাপনা সভায় ছিলেন’। এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘তাদের বাহিনী নাবাতিয়েহ এলাকায় কয়েক ডজন হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী দ্বারা ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ভেঙে দিয়েছে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান