লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ November, ২০২৫

লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৫ |
লিগ আয়োজন করা সম্ভব না হলে ঢাকা প্রথম বিভাগের ১২টি ক্লাবের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে জানান একটি ক্লাবের সভাপতি। কয়েকটি ক্লাবের কর্মকর্তা নীরবে সে প্রস্তাব মেনে নিলেও বাকিরা লিগে খেলার দাবি তোলেন। ক্রিকেটারদের খেলার মাঠে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) কর্মকর্তা ও বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের প্রতিশ্রুতি ছিল লিগ আয়োজনের। বিসিবির সাবেক এ সভাপতি প্রথম বিভাগের বিদ্রোহী আট ক্লাবকে লিগের খেলায় ফেরাতে চেষ্টা করছেন বলে জানান একজন পরিচালক। বিদ্রোহী তালিকায় থাকা চার থেকে পাঁচটি ক্লাব খেলতে রাজি হতে পারে বলে জানান সিসিডিএমের একজন কর্মকর্তা।

যদিও সমমনা ৪৩টি ক্লাবের কর্মকর্তারা বিষয়টি উড়িয়ে দেন। আম্বার স্পোর্টিং ক্লাব প্রতিনিধি জিয়াউর রহমান গতকাল জানান, এ রকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি। ঢাকা লিগে খেলার প্রতিশ্রুতি দিয়ে দলবদল করা ১২টি ক্লাবের ১০টি বিসিবির বর্তমান কমিটির কর্মকর্তাদের। এ কারণে লিগে খেলার জন্য ৫ ও ৬ নভেম্বর দলবদলে অংশগ্রহণ করে তারা। বিসিবি থেকে ক্লাবগুলোকে আর্থিক সুবিধা বৃদ্ধির ব্যাপারে নিশ্চিত করা হয়েছিল। একটি ক্লাবের চেয়ারম্যান বলেন, ‘আমাদের বলা হয়েছিল লিগ না হলে ক্লাবের মাধ্যমে ক্রিকেটারদের আর্থিক সুবিধা দেওয়া হবে। আমরা বলেছিলাম, খেলা না হলে টাকা দিয়ে কী হবে। লিগ না হলে ক্রিকেটই তো শেষ হয়ে যাবে।’ প্রথম বিভাগের ক্রিকেটার ও

ক্লাবগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাওয়া হলে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বলেন, ‘অফিসিয়ালি এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। ক্লাবগুলোর সুবিধা বাড়ানো নিয়ে আগেই কথা হয়েছে। সেগুলো কার্যকর করা হবে লিগ মাঠে গড়ালে। আমরা শেষপর্যন্ত চেষ্টা করব লিগ চালাতে। ২৫ নভেম্বর থেকে লিগ আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শনিবার চিঠি ইস্যু করা হবে। তবে ২০ নভেম্বর ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির মিটিং আছে। ওই মিটিংয়ের পরই বাকি সিদ্ধান্ত। আশা করি, ১৭টি দল নিয়ে প্রথম বিভাগ লিগ শুরু করতে পারব।’ সিসিডিএম চেয়ারম্যান দীপন জানান, ২০০ ক্রিকেটার দলবদলে টোকেন তুলেছেন। বিদ্রোহী ক্লাবগুলো খেলতে চাইলে ১০০ ক্রিকেটার নির্দিষ্ট ক্লাবের পক্ষে

টোকেন জমা দিলেই হবে। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে টার্গেট করা হয়েছে লিগে খেলতে রাজি করতে। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দেখা করে বিদ্রোহী ৪৩টি ক্লাবের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানান। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমাদের অনুরোধে বুলবুল ভাই ক্লাবের সঙ্গে বসতে রাজি হয়েছেন। ক্রিকেটারদের স্বার্থে উভয় দিক থেকে সমঝোতা ও আন্তরিকতা প্রয়োজন। আমরা আশাবাদী ভালো কিছু হবে।’ দিপন জানান, ৪৩টি না ৭৬টি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে সভা করবেন বিসিবি সভাপতি, আজ জানা যাবে সে সিদ্ধান্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের