লখনৌর ২০৯ টপকে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় দিল্লির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

লখনৌর ২০৯ টপকে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় দিল্লির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
৯ বলে ১৮ রান দরকার দিল্লি ক্যাপিটালসের হাতে মাত্র একটি উইকেট। শেষ ভরসা আশুতোষ শর্মা। তিনিই একটা প্রান্ত ধরে দুর্দান্ত এক জয় এনে দিলেন। ৩১ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৬ রানে অপরাজিত থেকে দিল্লির জয়ের নায়ক এই সুপার সাব। বিশাখাপত্তমে আইপিএলের ম্যাচে রিশাভ পান্তের লখনৌ সুপার জায়ান্টসকে ১ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। ২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দিল্লি। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ১ আর অভিষেক পুরেল করেন শূন্য। পরের ওভারে সামির রিজভিও (৪) ফিরলে ৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। তবে ধাক্কা খেলেও মারকুটে

ব্যাটিং চালিয়ে যান ফাফ ডু প্লেসি আর অক্ষর প্যাটেল। ১১ বলে ২২ রানে ফেরেন অক্ষর, ১৮ বলে ২৯ করে আউট হন ডু প্লেসি। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে দিল্লি। সেই চাপ উৎড়ানোর চেষ্টা করেন ত্রিস্তান স্টাবস আর আশুতোষ শর্মা। ৩৫ বলে ৪৮ রান যোগ করেন তারা। ২২ বলে ৩৪ করে স্টাবস ফিরলে ভাঙে এই জুটি। এরপর আশুতোষের সঙ্গে জোড়া বাঁধেন ভিপরাজ নিগম। ভিপরাজ করেন ১৫ বলে ৩৯। এরপর বাকি কাজটা সারেন আশুতোষ। এর আগে মিচেল মার্শ আর নিকোলাস পুরানের ব্যাটে চড়ে ৮ উইকেটে ২০৯ রানের পাহাড় গড়ে লখনৌ সুপার জায়ান্টস। বিশাখাপত্তমে টস হেরে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের উইলোতে উড়ন্ত

সূচনা পায় লখনৌ। মিচেল মার্শকে নিয়ে ২৮ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। মার্শ অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১৫ রানে আউট হয়ে যান। ক্রিজে আসেন নিকোলাস পুরান। পুরান-মার্করাম মিলে এরপর দিল্লির বোলারদের বেধড়ক পেটানো শুরু করেন। ৪২ বলে তারা যোগ করেন ৮৭ রান। ৩৬ বলে ৬টি করে চার-ছক্কায় মার্করাম ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অধিনায়ক রিশাভ পান্ত ৬ বল খেলে কোনো রান করতে পারেননি। আরেক মারকুটে ব্যাটার পুরান ৩০ বলে ৭৫ করেন ৬ চার আর ৭ ছক্কায়। পুরান-মার্করামের ঝোড়ো ব্যাটে ১৫ ওভারেই ১৭০ রান তুলে ফেলেছিল লখনৌ। তবে পরের দুই ওভারে উঠে মাত্র ৮ রান। রানের গতি কিছুটা

কমে যায়। শেষদিকে ডেভিড মিলার ১৯ বলে ১ চার আর ২ ছক্কায় ২৭ রান করে দলকে দুইশ পার করে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু