রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫
     ৩:৪৩ অপরাহ্ণ

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ৩:৪৩ 114 ভিউ
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। নিখোঁজের একদিন পর ওই বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। বিল্লাল টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধীনে শাহপরীর দ্বীপ বিওপিতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ তীরে দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দিলে তারা এসে লাশটি শনাক্ত করে নিয়ে যায়। এর আগে গত শুক্রবার রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ হন বিল্লাল। এ বিষয় জানতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিন

বলেন, ‘মরদেহ এখনও আমাদের কাছে আসেনি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!